খেলা

ক্রিকেটার মোসাদ্দেকের কাছে দু:খপ্রকাশ করলেন প্রধান নির্বাচক লিপু

  • 3:37 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মোসাদ্দেককে সরি বললেন লিপু

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ জুলাই

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এক স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু নানা কারণেই জাতীয় দলে সেভাবে সুযোগ মেলে না তার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর আবারও আলোচনায় আসেন মোসাদ্দেক। এবার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর করা একটি মন্তব্য বেশ হৈ চৈ সৃষ্টি করে দেশের ক্রিকেটে। মোসাদ্দেককে না রাখার প্রশ্নে তিনি তখন বলেছিলেন, ‘যতক্ষণ দলে মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নেই।
ঠিক সেদিন রাতেই নাকি নিজের ভুল বুঝতে পারেন লিপু। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হলে ‘সরি’ বলেন তিনি। ক্যান্ডিতে এসেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের প্রধান। তিনি জানান, সেদিন শব্দটা অন্যভাবেই বলতে চেয়েছিলেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অন্যতম সেরা খেলোয়াড় মোসাদ্দেক। একটা সময় জাতীয় দলেও খেলেছেন তিনি। তবে এখন জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়াতে ঠিকই নিজের সেরাটা দেখান। অথচ তার দলে সুযোগ না পাওয়ার পেছনে কারণটা মেহেদী হাসান মিরাজ। একই ধরনের অলরাউন্ডার হওয়াতে মোসাদ্দেককে বিবেচনা করেন না নির্বাচকরা। তারপরও সরাসরি খেলোয়াড়কে তুলনায় ফেলা ঠিক হয়নি বুঝতে পেরেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘ভালো হলো প্রশ্নটা করে। আপনারা অনেকেই ইউটিউব করেন, সেখানে এডিট করেন নিশ্চয়ই। আমি কলাম লিখতাম, সেখানেও দেখতাম শব্দচয়নে কাটাকাটি ছাড়া লিখতাম না। ওই প্রোগ্রামটা আমি লাইভ করতেছিলাম। ২০-২৫ মিনিটে সবার অগণিত প্রশ্নে অনেক কথাই বলে ফেলেছিলাম। আমি আসলে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে, যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই।

সেদিন রাতেই বিষয়টি বুঝতে পারেন জানিয়ে তিনি বলেন, ‘রাতেই আমি প্রস্তুতি ম্যাচের খেলা দেখতে চট্টগ্রাম যাওয়ার পর ওখানে মনে হলো আমি তিনটা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের চান্স অনেক কম…এ তিনটা শব্দে আমার ভুল হয়েছিল। আমি নিজেও জিনিসটা রিয়েলাইজ করেছিলাম- ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আমি এভাবে মিন করিনি। আমি তাকে সরি বলেছি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au