বিশ্ব

কিয়েভে রাতভর নতুন করে রুশ ড্রোন হামলা, নিহত ২

  • 6:24 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভের ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন; ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১০ জুলাই-

ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাতভর চালানো রাশিয়ার তীব্র ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছে।

কিয়েভের কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এ আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে রাতের আকাশে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে; যদিও এসব ছবির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কাও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছিল, এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথে হামলা—যেখানে একাধিক ধাপে মোট ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইউক্রেনের বিভিন্ন শহরে।

আজ বৃহস্পতিবার ভোরে কিয়েভের সামরিক প্রশাসন জানায়, শহরের ছয়টি জেলায় রাশিয়ার ড্রোন হামলা হয়েছে। প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, এ হামলায় আবাসিক ভবন, যানবাহন, গুদামঘর, অফিসসহ নানা স্থাপনায় আগুন লেগেছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুজন মারা গেছেন, এ মানুষগুলোকে রুশরা হত্যা করেছে। এটি আমাদের জন্য এক ভয়াবহ ক্ষতি।’

কিয়েভের পডিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘প্রায় পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। শহরজুড়ে এয়ার রেইড সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শহরে ছড়িয়ে থাকা ধোঁয়ার কারণে জানালা বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভ ছাড়াও আরও কিছু অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। তবে কিয়েভের বাইরের কোনো এলাকায় হতাহতের খবর এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশে এলজিবিটিকিউআই ও অধিকার আন্দোলন নতুন সংকটে, উদ্বেগ মানবাধিকারকর্মীদের

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলন মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর গণতন্ত্র, সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও এলজিবিটিকিউআই ও জনগোষ্ঠীর জন্য…

বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়, যৌথ অস্ত্র উৎপাদনের পথে দুই দেশ

মেলবোর্ন, ১৬ জুন- বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেতে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সামরিক প্রযুক্তি কেনাবেচার সম্পর্ক ছাড়িয়ে এবার যৌথ উৎপাদন…

‘এটাই শেষের শুরুর ওইঙ্গিত’, ইরানি সরকারের বিরুদ্ধে জনগণকে উপেক্ষার অভিযোগ

মেলবোর্ন, ১৬ জুন- ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার জন্য ‘শেষের শুরুর’ সংকেত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ড. সোমাইয়েহ খানী। তার অভিযোগ, ইরানি…

নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামিয়ে আপাতত নিরাপদ জাসিন্তা অ্যালান, চাপে ভিক্টোরিয়া লেবার সরকার

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো গুঞ্জন শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলীয় অভ্যন্তরে চাপ ও অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী (প্রিমিয়ার)…

অস্ট্রেলিয়ায় সংঘর্ষ থামাতে মরিচ স্প্রে ছুড়ল পুলিশ

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নিউক্যাসলে একটি জনপ্রিয় স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের ফ্রি টি-শার্ট বিতরণ কর্মসূচি মুহূর্তেই বিশৃঙ্খল রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিচ স্প্রে…

ভারত-দক্ষিণ এশিয়ার বাড়তি চাহিদায় নতুন আশার আলো দেখছে অস্ট্রেলিয়ার খনি খাত

মেলবোর্ন, ১৬ জুন- চীনের ইস্পাত শিল্পে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাব যখন বৈশ্বিক কাঁচামাল বাজারে চাপ সৃষ্টি করছে, তখন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ইস্পাত শিল্পকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au