খেলা

বৈভব সূর্যবংশীকে দেখতে ৬ ঘন্টা গাড়ি চালিয়ে এলেন দুই তরুণী

  • 2:24 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

বৈভবকে দেখতে ছুটে এলেন দুই তরুণী          ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জুলাই

ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন এই ব্যাটার। ১৪ বছর বয়সেই তারকা তকমা জুড়ে গেছে তার নামের পাশে।

ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজেও রীতিমতো ঝড় তুলেছেন বৈভব। সেখানেই তার সাক্ষাৎ পেতে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে গেলেন দুই তরুণী। সেই দুই ভক্তের সঙ্গে সাক্ষাতের ছবি নিজেদের সামাজিক মাধ্যমে দিয়েছে বৈভবের আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।

ছবিতে দেখা যায়, রাজস্থানের আইপিএল জার্সি পরে আছেন আনায়া ও রিভা নামের দুই তরুণী। নিজেদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাজস্থান রয়্যালস জানায়, ‘কেন আমাদের ভক্তরাই সেরা এটা তার প্রমাণ! ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে ওর্কেস্টারে ভ্রমণ। পিঙ্ক জার্সি পরা এবং বৈভব ও ভারতীয় দলের জন্য চিয়ার-আপ দেওয়া।

ওর্কেস্টারশায়ার শহরে খেলেছে ভারতীয় ‍যুবারা। ফলে সেখানেই অবস্থান করছিলেন বৈভবও। ভক্তরাও তাকে একনজর দেখতে ছুটে গিয়েছেন ওই শহরে। আনায়া ও রিভা দুজনেই বৈভবের বয়সী, তাদের সঙ্গে সাক্ষাৎ করার মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে বলে ভারতীয় এই ব্যাটার নিজেও জানিয়েছেন। উল্লেখ্য, ভারতীয় ‍যুবারা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংলিশদের।

ইংল্যান্ডে ব্যাট হাটে দারুণ সময় কাটাচ্ছেন বৈভব। সদ্যই সমাপ্ত যুব ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৫ ম্যাচে ১৭৪.০২ স্ট্রাইকরেট এবং ৭১ গড়ে তিনি ৩৫৫ রান করেছেন। ১৪ বছর বয়সী এই ব্যাটার ৫২ বলে ১৪৩ রানের একটি ইনিংস খেলেছেন যুব ওয়ানডেতে যেটি সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au