খেলা

অবশেষে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ দেখাতে রাজী হয়েছে টি স্পোর্টস

  • 1:29 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ টি স্পোর্টসে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জুলাই

বাংলাদেশ ক্রিকেটের হতশ্রী অবস্থা দেখে আসন্ন পাকিস্তান সিরিজের জন্য কোন টিভি চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছিল না; যেখানে এই সিরিজ সম্প্রচার করা হবে। তবে অবশেষ এগিয়ে আসলো টি স্পোর্টস। যেখানে বিটিভিতে খেলা দেখানো হবে এমন একটা গুঞ্জন রটেছিল সেখানে টি স্পোর্টস এগিয়ে আসলো পাকিস্তান সিরিজ সম্প্রচারের জন্য।

এইতো গেল দিন শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হার দিয়ে শুরু করেছে টাইগাররা। আর ওদিকে এক সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্স দেখার জন্য বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে বরং সাকিবের খেলা দেখেছে বেশিরভাগ দর্শক। এই থেকে যেন জানান পাওয়া যায় সম্মিলিত বাংলাদেশ টিমের থেকেও যেন অলিখিতভাবে সাকিব আল হাসানের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। আর এর মূল কারণ দিন দিন টাইগারদের বাজে পারফরমেন্স।

বাংলাদেশ-পাকিস্তানের মতো হাইপ্রোফাইল সিরিজ, যেখানে উত্তেজনা থাকার কথা চূড়ায়, সেখানেও সম্প্রচারকারী প্রতিষ্ঠান খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এটা যে কেবল একটি সম্প্রচার সংকট নয় বরং জাতীয় দলের প্রতি ধীরে ধীরে আগ্রহ হারানোর বড় লক্ষণ, সেটাই ফুটে উঠেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহে।

শেষ পর্যন্ত এই সংকটের সমাধান মিলেছে। দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস সম্প্রচার করবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। চ্যানেল কর্তৃপক্ষ ওটিএন বাংলাকে নিশ্চিত করেছে বিষয়টি। সিরিজটি শুরু হবে ২০ জুলাই, পরের দুটি ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

এই সিরিজ দিয়েই দেশের মাটিতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন লিটন দাস। যদিও অধিনায়ক হিসেবে তার শুরুটা এখন পর্যন্ত মোটেও আশাব্যঞ্জক নয়। শ্রীলঙ্কা সফরে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজ হারতে হয়েছে ২-১ ব্যবধানে। আর টি-টোয়েন্টি সিরিজে তো শুরুটা হয়েছে একেবারে বাজেভাবে। ব্যাট হাতে লিটনের নিজের পারফরম্যান্সও নিম্নমুখী, যা উদ্বেগ বাড়াচ্ছে ভক্ত-সমর্থকদের।

সমস্যাটা যে শুধু মাঠে আটকে নেই, তা বোঝা যাচ্ছে স্পনসর থেকে শুরু করে সম্প্রচারে আগ্রহ কমে যাওয়ার প্রবণতা থেকেই। বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশে জাতীয় দলের প্রতি এমন উদাসীনতা আগে কখনো দেখা যায়নি। খেলোয়াড়দের ফর্ম, নেতৃত্বের অভাব, ব্যর্থ টিম ম্যানেজমেন্ট; সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট।

এই অবস্থায় পাকিস্তানের বিপক্ষে সিরিজটি একমাত্র সুযোগ হতে পারে ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেই ঘুরে দাঁড়ানোর বিশ্বাস কতটা আছে দলে, সেটা নিয়েই এখন প্রশ্ন উঠছে বারবার। দেশের মাঠে ঘুরে দাঁড়ানো না গেলে সমালোচনা আরও প্রবল হবে, এবং সেই সঙ্গে কমে যাবে সমর্থনের জোয়ারও।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au