খেলা

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুভসূচনা বাংলার জয়ীতাদের

  • 1:46 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার

শ্রীলঙ্কাকে দাঁড়তেই দেয়নি বাংলাদেশ।    ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১২ জুলাই

সদ্য এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দল এবার নেমেছে আরেকটি মিশনে। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ।

উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ, ৯-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই প্রতিযোগিতায় অলিখিত ফেভারিট ধরা হচ্ছে বাংলাদেশকেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাকি তিন দল—নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও তা স্বীকার করেছেন। কোচ পিটার বাটলারের শিষ্যরা মাঠে সেটার যথার্থ প্রমাণই রাখলো।
শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন স্বপ্না রানী।

চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন মুনকি, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে।
২৯ মিনিটে স্বপ্নার দুর্দান্ত এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার নেওয়া শটটি ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। অধিনায়ক আফঈদা খন্দকারও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ৩১ মিনিটে থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনিও।

৩৩ মিনিটে উমেলা মারমার নিখুঁত পাসেও গোল পাননি সাগরিকা। তবে ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই ফরোয়ার্ড। শিখার ক্রস ঠেকাতে এগিয়ে আসেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা, কিন্তু তার পায়ের ফাঁক গলে বল চলে যায় সাগরিকার কাছে। সামনে ফাঁকা জাল, আর সেখানে বল পাঠাতে ভুল করেননি তিনি।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ছয়টি গোল যোগ করে তারা।

বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে থাকা মুনকি নিখুঁত ট্যাপে জালের ঠিকানা খুঁজে নেন। এরপরই অধিনায়ক আফঈদাকে তুলে রুমা আক্তারকে মাঠে নামান কোচ পিটার বাটলার।

৫০ মিনিটে বাঁ দিক থেকে আসা একটি ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান সিনহা জাহান শিখা। বড় জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় স্বাগতিকরা।

৫৩ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। পাঁচ মিনিট পর পুজার কাটব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফর্মে থাকা ফরোয়ার্ড। এরপরই সাগরিকাকে তুলে মাঠে নামানো হয় তৃষ্ণা রানীকে।

৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম গোলটি করেন। এর আগে ৭২ মিনিটে বন্যার শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর মুনকিকে তুলে কানন রানীকে মাঠে নামানো হয়।

৮৫ মিনিটে বক্সের জটলার ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রুপা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে শ্রীলঙ্কার হয়ে জাসোথারান লায়নসিকা সান্ত্বনার একমাত্র গোলটি করেন। আর শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশের হয়ে নবম গোলটি করেন শান্তি মার্ডি। আর তাতে বিশাল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au