বিশ্ব

রাশিয়ার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কারখানায় ইউক্রেনের ড্রোন হামলার দাবি

  • 6:00 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৯১ বার
ড্রোন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন দুই ইউক্রেনিয় সেনা; ছবিঃ রয়িটার্স

মেলবোর্ন, ১২ জুলাই-

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি যুদ্ধবিমান তৈরির কারখানা এবং তুলা অঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শুক্রবার (১১ জুলাই) কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলায় দুটি

স্থাপনাতেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ১৩৫ কিলোমিটার দূরের লুখোভিৎসি শহরে অবস্থিত বিমান কারখানাটিতে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে রাশিয়ার মিগ যুদ্ধবিমান তৈরি করা হয়। তুলা অঞ্চলের অপর স্থাপনাটি হলো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র-চালিত অস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো।
টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী বলেছে, ‘‘রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস এবং ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে রাশিয়াকে বাধ্য করতে আমাদের প্রতিরক্ষা বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে।’’

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে ১৫৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ১১টি মস্কোর দিকে যাচ্ছিল। তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, ওই হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তুলা শহরটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

তবে রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের এই দাবির কোনোটিই তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়া একে অপরের ভেতর ও সীমান্তবর্তী অঞ্চল লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এসব হামলা শত্রুপক্ষের অস্ত্র উৎপাদন ও রসদ সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে বড় ধরনের ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au