খেলা

জোটার ২০ নম্বর জার্সি তুলে রাখলো লিভারপুল

  • 2:37 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

আর কেউ মাঠে নামবে না ২০ নম্বর জার্সি পরে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জুলাই

মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় নিহত ফুটবল দিয়োগো জোতা’র সম্মানে ২০ নম্বর জার্সি আজীবনের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল। ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে এই জার্সি নম্বরেই খেলতেন এই গর্তুগিজ তারকা।

গত সপ্তাহে লিভারপুল যাওয়ার পথে স্পেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান।

জোটা’র স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে আলোচনার পর ক্লাব এই সিদ্ধান্ত নেয়, ২০ নম্বর জার্সিটি এখন থেকে লিভারপুলের সব পর্যায়— পুরুষ দল, মহিলা দল এবং একাডেমিতেও আর ব্যবহার করবে না।

লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্ত দিয়োগো জোটা’র কেবল মাঠে অবদান নয়, বরং ক্লাবের সঙ্গে যুক্ত সবার জীবনে তার ব্যক্তিগত প্রভাবকেও স্মরণ করা হচ্ছে।

ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিষয়ক সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘আমরা আমাদের সমর্থকদের আবেগ অনুভব করেছি এবং আমরাও একই রকম অনুভব করেছি। দিয়োগোর স্ত্রী রুটে এবং তার পরিবারের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রথমে তাদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো। এটি সত্যিই ব্যতিক্রম এবং এটি একটি অসাধারণ মানুষকে দেওয়া বিশেষ শ্রদ্ধা। এই নম্বর অবসরে যাওয়ার মানে হলো এটি চিরন্তন হয়ে গেল এবং দিয়োগোকে কখনোই ভুলে যাওয়া যাবে না।

লিভারপুল আগামী সোমবার চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে। জোটা’র মৃত্যুর পর এটিই তাদের প্রথম ম্যাচ।
এই ম্যাচে বেশ কিছু মূল দলের খেলোয়াড়দের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার তারা অনুশীলনে ফিরে আসেন, যদিও শুরুর পরিকল্পনা ছিল আরও আগে। তবে জোটা’র শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে অনেকেই পর্তুগাল গিয়েছিলেন। যার ফলে প্রাক-মৌসুম প্রস্তুতি কিছুটা দেরিতে শুরু হয়।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au