খেলা

অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে জাপানের সাথে পেরে উঠেনি বাংলাদেশ

  • 2:52 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার

জাপানের কাছে হার বাংলার কিশোরদের

মেলবোর্ন ১২ জুলাই

হকিতে সাধারণত বড় দলগুলো সামর্থ্যের সবটুকু দেয় শেষদিকে। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের বিপক্ষে সেটা দেখাল জাপান। প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকা লাল-সবুজদের ৬-৪ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে দেশটি।

দ্বিতীয় মিনিটে দ্বীন ইসলামের পেনাল্টি কর্নার (পিসি) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১২ মিনিটে ফিল্ড গোলে স্কোরলাইন দ্বিগুণ করেন ইসমাইল হোসেন। ১৮ মিনিটে ইয়োমা ফুজিওয়ারার ফিল্ড গোলে ব্যবধান কমায় জাপান। ২৮ মিনিটে ২-২ করেন হিরোকি টোডা। ৩০ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে চার গোল করে ম্যাচের লাগাম নিজেদের অনুকূলে নিয়ে নেয় জাপান। ৪৭ মিনিটে অবশ্য অমিত হাসানের লক্ষ্যভেদে ৪-৩ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ওই অবস্থা থেকে ৫১, ৫৭ ও ৬০তম মিনিটে তিন গোল করেছে এশিয়ান পরাশক্তিরা।

আরেক সেমিফাইনালে পাকিস্তান-মালয়েশিয়ার লড়াই ৩-৩ সমতায় শেষ হয়। শ্যূট আউটে মালয়েশিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় পাকিস্তান। স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান খেলবে জাপানের বিপক্ষে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au