বিশ্ব

ভারতে গুহা থেকে দুই সন্তানসহ রুশ নারীকে উদ্ধার

  • 7:42 am - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
প্রায় দুই সপ্তাহ ধরে ওই গুহায় ধ্যান ও পূজা করছিলেন নিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই-

ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণে এক গুহা থেকে দুই সন্তানসহ উদ্ধার করা হয়েছে এক রুশ নারীকে। ‘আত্মিক প্রশান্তি ও ধ্যানের’ জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন উত্তর কান্নাডা জেলার এক পুলিশ কর্মকর্তা।

৪০ বছর বয়সী ওই নারীর নাম নিনা কুতিনা, যিনি মোহি নামেও পরিচিত। তিনি রাশিয়া থেকে ব্যবসায়িক ভিসায় ভারতে আসেন এবং প্রথমে গোয়ায় বসবাস শুরু করেন। পরে কর্ণাটকের গোকর্ণ শহরে এসে হিন্দু ধর্ম ও ভারতের আধ্যাত্মিক রীতিনীতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন।

নিনা কুতিনার সঙ্গে থাকা তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ের নাম প্রেয়া (৬) ও ছোট সন্তানের নাম অমা (৪)। পুলিশ জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে ওই গুহায় ধ্যান ও পূজা করছিলেন নিনা। প্রকৃতির মধ্যে থেকে মানসিক শান্তি খুঁজছিলেন তিনি। শুক্রবার নিয়মিত টহলের সময় গুহার বাইরে কিছু পোশাক ঝোলানো দেখে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে গুহায় গিয়ে নিনা ও তার দুই সন্তানের খোঁজ পান তারা।

উত্তর কান্নাডা জেলার পুলিশ সুপার এম নারায়ণ জানান, ‘‘এই নারী ও তার সন্তানেরা কীভাবে এতদিন জঙ্গলে ছিলেন, কীভাবে খাবার জোগাড় করেছিলেন, তা আমাদের জন্য বিস্ময়কর। সৌভাগ্যক্রমে এ সময় তাদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়নি।’’

পুলিশ আরও জানিয়েছে, নিনার ভিসার মেয়াদ ২০১৭ সালে শেষ হয়ে গেছে। তিনি ঠিক কতদিন ধরে ভারতে অবস্থান করছেন, তাও স্পষ্ট নয়। উদ্ধার করার পর আপাতত তাকে একটি আশ্রমে রাখা হয়েছে। রাশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সুত্রঃ এবিপি আনন্দ

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au