খেলা

উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন শিয়াওতেক

  • 6:13 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

শিরোপা জিতে উচ্ছাসিত পোলিশ তারকা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ জুলাই

ফাইনালের মঞ্চে দুইজনই নতুন। একদিকে গ্র্যান্ড স্ল্যামজয়ী অভিজ্ঞতা, অন্যদিকে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা এক চমক।

তবে শিরোপার লড়াইয়ে কোনো উত্তেজনার সুযোগই রাখলেন না ইগা শিয়াওতেক। দাপুটে পারফরম্যান্সে অ্যামান্ডা অ্যানিসিমোভাকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জিতে নিলেন পোলিশ তারকা।

সেন্টার কোর্টে মেয়েদের এককের ফাইনালে ৬-০, ৬-০ গেমে জয় তুলে নেন শিয়াওতেক। ম্যাচটি শেষ করতে সময় নেন মাত্র ৫৭ মিনিট।

উইম্বলডনে প্রথমবার, আর ক্যারিয়ারে এটি তার এটি ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এর মাধ্যমে পোল্যান্ডের ইতিহাসেও গড়লেন নতুন মাইলফলক।
প্রথম পোলিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ের গৌরব অর্জন করলেন তিনি।
টেনিস ক্যারিয়ারে এটি শিয়াওতেকের শততম গ্র্যান্ড স্ল্যাম জয়, খেলেছেন মোট ১২০টি ম্যাচ। একইসঙ্গে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এখনো অপরাজিত ২৪ বছর বয়সী তারকা। সবমিলিয়ে ছয়বার ফাইনালে উঠে জিতেছেন প্রতিবারই।

শুধু জয় নয়, এই জয়ে ফেরালেন ৩৭ বছরের পুরোনো এক ঐতিহাসিক দৃশ্যও। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ৬-০, ৬-০ স্কোরলাইন শেষবার দেখা গিয়েছিল ১৯৮৮ সালের ফরাসি ওপেনে, যেখানে স্টেফি গ্রাফ মাত্র ৩৪ মিনিটে উড়িয়ে দিয়েছিলেন নাতাশা জেভেরেভাকে।

অন্যদিকে, অ্যানিসিমোভার গল্পটা ছিল অনুপ্রেরণার। ২০১৯ সালে বাবার মৃত্যু ও মানসিক স্বাস্থ্য সংকটে পড়ে ক্যারিয়ার থমকে যায়। দীর্ঘ বিরতি শেষে কোর্টে ফিরে এ বছর ১৩ নম্বর বাছাই হিসেবে উইম্বলডনে খেলতে আসেন তিনি। র‌্যাংকিংয়ের শীর্ষ তারকাদের হারিয়ে জায়গা করে নেন ফাইনালে। তবে শিরোপার লড়াইয়ে এসে শিয়াওতেকের সামনে ছিল একেবারেই অসহায়।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au