কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…
ঢাকা, ১৪ জুলাই-
ময়মনসিংহের ভালুকায় এক নারী ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পনাশাইল রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে ফিরে এসে বাসার দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।
ঘটনার পর থেকে রফিকুলের ভাই নজরুল ইসলাম, যিনি ওই বাসার পাশের কক্ষে ভাড়া থাকতেন, তিনি পলাতক রয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ পাই। ঘণ্টাখানেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে একজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি স্ত্রী আর দুই সন্তানের মরদেহ বিছানায় পড়ে আছে।”
বাড়ির মালিক হাইয়ুম মিয়া জানান, প্রায় দেড় মাস আগে রফিকুল পরিবার নিয়ে বাসায় ওঠেন। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে এসে ঘরের ভেতরে মর্মান্তিক দৃশ্য দেখেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থলে আছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au