সর্বশেষ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ৩টি বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • 3:48 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
সংঘর্ষের পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৫ জুলাই-

খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮ টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সোয়া ৮ টার দিকে চাপাই নওয়াবগঞ্জ থেকে ছেড়ে আসা ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময়ে একটি ট্রাক ট্রেন লাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর তিনি জানেন না। গেটম্যান ওহেদুল পলাতক আছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। তবে এ ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। লোকমুখে শুনেছেন আহত ঐ ব্যক্তি মারা গেছেন। তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনায় আসার পথে আফিলগেট ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়। একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে যাত্রা শুরু করবে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au