বিশ্ব

ইরাকের  শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১

  • 7:22 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
অন্তত ১৪ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-

ইরাকের কুতে শহরের একটি পাঁচতলা সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে ওসিত প্রদেশের ওই মার্কেটে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অনেক মানুষ মারা গেছেন, যাদের মধ্যে অন্তত ১৪ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের মতো ঘটনার পর মার্কেটের প্রথম তলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা সারারাত কাজ করেন। তাদের প্রচেষ্টায় প্রায় ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের ঘাটতি নিয়ে স্থানীয় প্রশাসনের কঠোর সমালোচনা শুরু হয়েছে। প্রাদেশিক গভর্নর মুহাম্মদ আল ম্যায়াহী জানান, ভবনের মালিকদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং কীভাবে আগুন লেগেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো ওসিত প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। শহরজুড়ে শোক আর আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

ইরাকে এর আগেও বিভিন্ন হাসপাতাল, বিয়ের হল বা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনা ভবন নিরাপত্তা ও নির্মাণ মানদণ্ড নিয়ে দেশজুড়ে নতুন করে প্রশ্ন তুলেছে। স্নচয়রা দ্রুত বিচার ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুত্রঃ এপি নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au