বিশ্ব

অসুস্থ ট্রাম্প, ধরা পড়ল রোগ

  • 4:42 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের দক্ষিণ লনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মেলবোর্ন, ১৮ জুলাই-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে ধরা পড়েছে বয়সজনিত একটি সাধারণ শিরাজনিত সমস্যা—যার নাম ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’। তবে এটি বিপজ্জনক নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সম্প্রতি ট্রাম্পের ফুলে থাকা পা ও ডান হাতে আঘাতের দাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন উঠেছিল। এসব আলোচনার মধ্যেই হোয়াইট হাউস বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ডান হাতে রঙ পরিবর্তনের কারণ হচ্ছে অতিরিক্ত করমর্দনের ফলে টিস্যু ক্ষয় এবং হৃদরোগ প্রতিরোধে নিয়মিতভাবে অ্যাসপিরিন সেবন। তিনি আরও জানান, ট্রাম্প নিজেই বিষয়টি স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করতে বলেছেন।

৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব গ্রহণের রেকর্ড। তার পূর্বসূরি জো বাইডেন দায়িত্ব ছাড়েন ৮২ বছর বয়সে।

ট্রাম্পের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, শারীরিক এই সমস্যার পরেও প্রেসিডেন্ট ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী এবং তাঁর চলাফেরায় কোনো সমস্যা নেই। কিছুদিন আগেই একটি ছবিতে ট্রাম্পকে সুপারম্যানের মতো উপস্থাপন করে তাঁর স্বাস্থ্য ও উদ্যমের প্রশংসা করেছিল তাঁর প্রশাসন।

‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ মূলত এমন এক অবস্থা, যেখানে বয়সজনিত কারণে পায়ের শিরাগুলো দুর্বল হয়ে পড়ে, ফলে রক্ত স্বাভাবিকভাবে হৃদপানে ফিরে যেতে বাধা পায়। এতে পা ফোলা ও ভারী লাগার অনুভূতি তৈরি হয়। সাধারণত ৭০ বছরের ঊর্ধ্বে এমন সমস্যা দেখা দেয়।

সম্প্রতি নিউ জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ফুলে থাকা গোড়ালি ও হাতে আঘাতের দাগ গণমাধ্যম ও জনসাধারণের নজরে আসে। অনেকেই ধারণা করেন, তাঁর ডান হাতের আঘাত মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছিল।
ট্রাম্প বরাবরই নিজের শারীরিক সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থান নেন এবং বলেন, তিনি একেবারে ‘চমৎকার স্বাস্থ্য’ নিয়ে কাজ করছেন। তবে এবার তাকেই শারীরিক অবস্থা নিয়ে ব্যাখ্যা দিতে হলো, যা নিয়ে রাজনীতিতেও আলোচনা শুরু হয়েছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় আসতে পারে নতুন মুখ, দু-তিন মন্ত্রণালয়ে রদবদল

মেলবোর্ন, ২০ আগষ্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রীদের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন সরকার প্রধান। কার্যক্রম আরও গতিশীল করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au