বিশ্ব

মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের

  • 2:14 am - May 05, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল,ঢাকা
মেলবোর্ন, ৫মে- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে, তাদের ওপর হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ জলপথ দিয়ে জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর, ইরানের সামরিক বাহিনী সোমবার এ হুঁশিয়ারি দেয়।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন,যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী-বিশেষ করে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসে বা এতে প্রবেশ করার চেষ্টা করে,তবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে ওহামলা চালানো হবে।

তিনি বলেন, পারস্য উপসাগর ওআন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিরাপত্তা ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন,যে কোনো পরিস্থিতিতে, যে কোনো নিরাপদ যাতায়াত অবশ্যই আমাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করে করতে হবে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

আসামে বিজেপির জয়ের হ্যাটট্রিক, বিপুল ব্যবধানে জিতলেন হিমন্ত বিশ্বশর্মা

মেলবোর্ন, ৫মে- আসাম বিধানসভা নির্বাচন ২০২৬–এ টানা তৃতীয়বারের মতো জয় তুলে নিয়ে রাজনৈতিক দাপট বজায় রাখল বিজেপি। ১২৬ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে প্রয়োজন ৭৬টি আসন,…

পশ্চিমবঙ্গে ‘পদ্ম ফুটেছে’, জয়ের বার্তায় নরেন্দ্র মোদীর আশ্বাস

মেলবোর্ন, ৫মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর প্রাথমিক ফলাফলে বিজেপির স্পষ্ট এগিয়ে থাকার প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতৃত্বে উচ্ছ্বাস দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে…

তুরস্কে স্কুলে সাম্প্রতিক বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে১০

শ্যামল সান্যাল, ঢাকা মেলবোর্ন, ৫মে-  তুরস্কের দক্ষিণাঞ্চলে দুই সপ্তাহেরও বেশি আগে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় আহত ১১ বছর বয়সী একটি মেয়ে মারা গেছে। এতে নিহতের সংখ্যা…

শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ে তথ্য চেয়েছে দুদক

শ্যামল সান্যাল, ঢাকা মেলবোর্ন, ৪ মে-  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিলকৃত সম্পদ বিবরণী পুনঃযাচাইওজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সংশ্লিষ্ট তথ্য চেয়েছে দুর্নীতি দমন…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ

মেলবোর্ন, ৪ মে- ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) বলেছে, বাংলাদেশের নতুন সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ কৌশল এবং ভারতের নিজস্ব উন্নয়ন অভিজ্ঞতার মধ্যে…

পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়, ২০০ পেরিয়ে ক্ষমতার দোরগোড়ায়

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬–এর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাথমিক গণনা অনুযায়ী, বিজেপি ২০০টির বেশি আসনে এগিয়ে বা জয়ী হয়ে একক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au