সর্বশেষ

গোপালগঞ্জে সংঘর্ষে ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৪৭৫ জন

  • 7:46 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
বুধবার সন্ধ্যায় সরকার গোপালগঞ্জে রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৮ জুলাই-

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, আর অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ৪০০ জনকে। মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জন।

শুক্রবার (১৮ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। এটি করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) ড. রুহুল আমিন সরকার।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপি’র (জাতীয় নাগরিক পার্টি) একটি পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগের রাত থেকেই পরিস্থিতি ছিল থমথমে।

এনসিপির ডাকা ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ছিল তাদের মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ। কিন্তু সমাবেশ শুরুর আগেই সেখানে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহরও। পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালায়, গাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। পরে তা রূপ নেয় এক ভয়াবহ সংঘাতে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হলেও তা কার্যকর না হওয়ায় ওই রাতেই সরকার কারফিউ ঘোষণা করে, যা পরদিন সন্ধ্যা পর্যন্ত বলবৎ ছিল। পরে কারফিউয়ের সময়সীমা আরও বাড়ানো হয়।

সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকজন আহত হন পুলিশের সঙ্গে সংঘর্ষে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে, পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ থেকে বেরিয়ে খুলনার দিকে যাত্রা করেন।

ঘটনার পর গোপালগঞ্জে ব্যাপক তল্লাশি, গ্রেপ্তার অভিযান এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনার পারদ বাড়তে দেখা গেলেও, গোপালগঞ্জের এই সহিংসতা এবং পুলিশের বিরুদ্ধে এই মাত্রার হামলা স্থানীয় ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের অশনিসংকেত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au