বাংলাদেশ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক

  • 1:27 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা শুরু করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক। দেশের দুর্গম পাহাড়, চরাঞ্চল বা সীমান্তের ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকাগুলোর জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং স্টারলিংকের আন্তর্জাতিক প্রতিনিধি দল, যাদের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনায় স্টারলিংকের কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামোতে এক নতুন অধ্যায় সূচিত হলো।

গত তিন মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচারের পর এবার বিটিআরসি থেকে ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ এবং ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ পাওয়ার পর আনুষ্ঠানিক সেবা শুরু করে স্টারলিংক। এই লাইসেন্সগুলোর মেয়াদ ১০ বছর।

গ্রাহকদের সেবা পেতে শুরুতেই প্রাথমিকভাবে ৪২ হাজার টাকা দিয়ে একটি সেটআপ কিট কিনতে হবে। এতে থাকবে স্যাটেলাইট রিসিভার ডিস, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ। এরপর মাসিক ভিত্তিতে দুটি প্যাকেজের যেকোনো একটি বেছে নেওয়া যাবে।

দুটি প্যাকেজের মধ্যে রয়েছে:
• স্টারলিংক রেসিডেন্সিয়াল: মাসে ৬ হাজার টাকায় ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি, আনলিমিটেড ইন্টারনেট।
• স্টারলিংক লাইট: মাসে ৪ হাজার ২০০ টাকায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা।

বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের আগমন দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়িক সেবা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au