আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা বেটসের
মেলবোর্ন, ২৫ এপ্রিল- দীর্ঘ দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা সুজি বেটস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই…
মেলবোর্ন, ১৯ জুলাই- শনিবার রাতে উত্তর কুইন্সল্যান্ডের ম্যাকেতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন কিশোর কিশোরী। নাইন নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে শনিবার মাঝরাতে একটি সেডান ও একটি ফোর হুইল ড্রাইভ (4WD) গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিন তরুণ-তরুণী। নিহতদের সবারই বয়স ১৯ বছর।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ম্যাকে শহরের উপকণ্ঠে গ্লেনেলা উপশহরের ম্যাকে রিং রোডে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ম্যাজডা ২ গাড়ি দক্ষিণমুখী অবস্থায় একটি সেমি-ট্রেলারকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্রেট ওয়াল ক্যানন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ম্যাজডা গাড়ির ভেতরে থাকা দুই কিশোর ও এক কিশোরী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ঘটনায় অনলাইনে এক আত্মীয় লিখেছেন,
আমি এই ফোন কলটি পেতে চাইনি। ভেঙে পড়েছি। তোমার জন্য বুক ভেঙে যাচ্ছে আমার…।”
গ্রেট ওয়াল গাড়ির চালক, ব্ল্যাকস বিচের ২৯ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর অবস্থায় ম্যাকে বেস হাসপাতালে ভর্তি রয়েছেন। সেমি-ট্রেলারের ৬৮ বছর বয়সী চালক অক্ষত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে একটি ইসুজু ডি-ম্যাক্স রাস্তা থেকে উল্টে যায়, তবে এর আরোহীরা আহত হননি। ৬৮ বছর বয়সী সেমি-ট্রেলার চালকও অক্ষত রয়েছেন।
পুলিশ যে কেউ এই ঘটনার তথ্য বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে যোগাযোগের আহ্বান জানিয়েছে।
২০২৫ সালের শুরু থেকে কুইন্সল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ইতোমধ্যে ১৫১ জনের মৃত্যু হয়েছে, যা রাজ্যের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au