সর্বশেষ

তুরস্কে দাবানলে ১০ জনের মৃত্যু, ঝুঁকিতে আরও এলাকা

  • 6:05 pm - July 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
গত কয়েকদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চল। ছবি: আনাদোলু এজেন্সি

মেলবোর্ন, ২৪ জুলাই-

তুরস্কে ভয়াবহ দাবানলের কবলে পড়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী এবং পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী। বুধবার (১৭ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হওয়ায় তারা দাবানলের মধ্যে আটকা পড়ে দগ্ধ হন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ২৪ জনের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। হঠাৎ করেই বাতাস তাদের দিকে আগুন ঠেলে দেয়। স্থানীয় সংবাদমাধ্যম ‘বিরগুন’-এর তথ্য অনুযায়ী, পুরো দলটি সেখানেই ‘জীবন্ত দগ্ধ’ হন।

এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এসকিশেহিরের এমপি নেবি হাতিপোগলু সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।” রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এক বিবৃতিতে নিহতদের স্মরণ করে বলেন, “আমাদের বন রক্ষায় জীবন উৎসর্গকারী ভাই-বোনদের জন্য আল্লাহর রহমত কামনা করছি। তাঁদের পরিবার ও জাতির প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।”

গত কয়েকদিন ধরেই তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চল তীব্র গরম ও ঝোড়ো হাওয়ার কারণে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। রাজধানী আঙ্কারা ও বাণিজ্যিক নগরী ইস্তাম্বুলের মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চল থেকে দাবানল শুরু হয়ে ছড়িয়ে পড়ে লোকালয়েও। বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মন্ত্রী ইউমাকলি সতর্ক করে বলেন, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বাতাস হতে পারে দিক বদলকারী, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তিনি দেশের ৮৬ মিলিয়ন নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এ ঘটনার তদন্তে দুটি আলাদা কৌঁসুলিকে দায়িত্ব দিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। চলতি বছর দেশটিতে দাবানলে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে ইজমির প্রদেশে এক বৃদ্ধ এবং দুই বনকর্মী দাবানলে প্রাণ হারান।

উচ্চ তাপমাত্রা ও বাতাসের কারণে তুরস্কজুড়ে নতুন নতুন এলাকা এখন দাবানলের ঝুঁকিতে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কঠোর নজর রাখা হচ্ছে।

সুত্রঃ আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au