বিশ্ব

মালদ্বীপে মোদির সফর: চীনের প্রভাব মোকাবেলায় সম্পর্ক জোরদার করছে ভারত

  • 7:22 am - July 27, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
শুক্রবার মালদ্বীপে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী মোদি মালদ্বীপকে ৫৬৫ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেন। ছবিঃ ডিডব্লিউ

মেলবোর্ন, ২৭ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফর শেষে শনিবার মালদ্বীপ ত্যাগ করেছেন। এই সফরে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছেন—যা সাম্প্রতিক বছরগুলোতে চীনের দিকে ঝুঁকে পড়ছিল।

২০২৩ সালে ‘ভারতবিরোধী ও চীনপন্থী’ নির্বাচনী ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শুরুতেই দেশটিতে থাকা ভারতীয় সামরিক সদস্যদের প্রত্যাহারের দাবি তোলেন এবং তা বাস্তবায়ন করেন। এই ভারতীয় বাহিনী মালদ্বীপে উদ্ধারকারী বিমান পরিচালনায় যুক্ত ছিল।

মুইজ্জুর চীনের প্রতি এই ঝোঁক আরও স্পষ্ট হয়, যখন তিনি প্রথম রাষ্ট্রীয় সফর করেন বেইজিংয়ে—ভারতের আগে। দিল্লি এই সিদ্ধান্তকে কূটনৈতিক অসম্মান হিসেবে দেখেছিল। জবাবে ভারত নিজ দেশের দক্ষিণ উপকূলে পর্যটন উন্নয়নে মনোযোগ বাড়ায়, যা মালদ্বীপে অনেকেই ধরা নেয় ভারতের ধনী পর্যটকদের সরিয়ে নেওয়ার চেষ্টা হিসেবে।

তবে সাম্প্রতিক সময়ে মুইজ্জু তার ভারতবিরোধী বক্তব্যে শীতলতা এনেছেন। শুক্রবার এক ভোজসভায় প্রধানমন্ত্রী মোদির পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “ভারত বহুদিন ধরেই মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য অংশীদার।”

মালদ্বীপের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের সঙ্গে মোদির সফরটি মিলে গেছে। তবে এই সময়ে দেশটির দুর্বল অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার ঘাটতি নিয়ে উদ্বেগও বেড়েছে।

ভারত কী দিচ্ছে মালদ্বীপকে?

শুক্রবার মালদ্বীপে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রী মোদি মালদ্বীপকে ৫৬৫ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা ঘোষণা করেন। পাশাপাশি আগের একটি ঋণের বার্ষিক পরিশোধের পরিমাণ ৫১ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ২৯ মিলিয়নে নামিয়ে আনার সিদ্ধান্ত জানান। এছাড়া উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

“আমরা ভারতের বন্ধুত্বকে গভীরভাবে মূল্যায়ন করি এবং প্রয়োজনের মুহূর্তে ভারতের সময়োপযোগী সহায়তার জন্য কৃতজ্ঞ,” বলেন প্রেসিডেন্ট মুইজ্জু। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, “মোদির সফর মালদ্বীপ-ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা তৈরি করেছে।”

সফরকালে মোদি ভারতীয় অর্থায়নে নির্মিত কয়েকটি অবকাঠামো প্রকল্প উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে মালদ্বীপ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন সদরদপ্তর, নতুন সড়ক এবং চার হাজার ইউনিটের একটি আবাসন প্রকল্প।

মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “মালদ্বীপবাসীর আশা-আকাঙ্ক্ষায় ভারত সবসময় পাশে থাকবে। আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে—মানুষে-মানুষে সম্পর্ক, এবং নানা খাতে সহযোগিতার ভিত্তিতে।”

এই খাতগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো ভারত মহাসাগরের বাণিজ্যিক জলপথ। মালদ্বীপের ১,১৯২টি দ্বীপ ৮০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত, যেগুলোর মধ্য দিয়ে অসংখ্য আন্তর্জাতিক শিপিং লেন অতিক্রম করে।

মালদ্বীপের পরিচ্ছন্ন সমুদ্রসৈকত বিলাসবহুল পর্যটনের জন্য সুনাম গড়লেও, এই অঞ্চলটি কৌশলগতভাবে এখন ভূরাজনৈতিক উত্তেজনার এক কেন্দ্রবিন্দু। এই বাস্তবতায় চীনের প্রভাব হ্রাসে এবং মালদ্বীপকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে ধরে রাখতে ভারত কৌশলগতভাবে সক্রিয় হয়েছে।

সুত্রঃ ডয়েচে ভেলে

এই শাখার আরও খবর

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

ব্যাপক ধরপাকড়ের মুখে দেশজুড়ে বিক্ষোভের ডাক ফ্রান্সের স্কুলশিক্ষার্থীদের

শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানো, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ কমানো, জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার এবং শিক্ষক সংকট দূর করার দাবিতে ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের চলমান বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমানোর বড় পরিকল্পনা বিরোধীদের

অস্ট্রেলিয়ায় ক্ষমতায় গেলে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পরিসরে অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী জোট লিবারেল-ন্যাশনাল জোট। জোটটির নেতা অ্যাঙ্গাস টেলর জানিয়েছেন, সরকার গঠন করতে…

হ্যাকিং কাণ্ডে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইল ওপেনএআই

অস্ট্রেলিয়ার একটি সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মানুষের আস্থা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au