বিশ্ব

২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে মোদি সরকার: মমতা 

  • 5:28 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
বোলপুরে ‘ভাষা আন্দোলন’ অনুষ্ঠানে বক্তব্যকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ জুলাই- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ডাবল ইঞ্জিন সরকার’ (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার) ভারতের গণতন্ত্রের ভিত ধ্বংস করেছে। তিনি ঘোষণা দেন, এই সরকার ২০২৯ সালের আগেই মুখ থুবড়ে পড়বে।

সোমবার (২২ জুলাই) বীরভূম জেলার বোলপুর থেকে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচির সূচনা করে এক সমাবেশে এসব কথা বলেন মমতা। তিনি জানান, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন, বাংলা ভাষাভাষীদের হেনস্তা এবং জাতি-ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি এখন স্পষ্ট হয়ে উঠেছে। এসবের বিরুদ্ধে তিনি রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তুলবেন।

মমতা বলেন, “আমি কোনো ভাষার বিরোধী নই। কিন্তু বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালিদের অসম্মান করলে, সেটা বরদাশত করব না। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য—এই আমাদের গণতন্ত্রের ভিত্তি।”

তিনি অভিযোগ করেন, “দিল্লি থেকে গুজরাট, হরিয়ানা, ওড়িশা, মহারাষ্ট্র—বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষা বললেই হেনস্থা হতে হচ্ছে। এমনকি দিল্লিতেও গতকাল এমন ঘটনা ঘটেছে।”

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো হিন্দিভাষীকে বাংলা ছাড়তে বলিনি। তাহলে বাঙালিদের বারবার কেন অপমানিত হতে হবে? বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে। অথচ বাংলা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষের ভাষা।”

এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) প্রসঙ্গে মমতা বলেন, “ওরা বলছে বাংলায় দেড় কোটি রোহিঙ্গা রয়েছে, যাদের নাম বাদ দেওয়া হবে ভোটার তালিকা থেকে। এত রোহিঙ্গা এলো কোথা থেকে? গুজরাটে বসে বাংলার ভোটার তালিকা তৈরি হচ্ছে! আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেব না। দরকার হলে জীবন দেব, ভাষা বা নাগরিকত্ব কেড়ে নিতে দেব না।”

বাংলাদেশে ‘পুশব্যাক’-এর প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশে মানুষকে ঠেলে পাঠানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সংখ্যালঘু ও দলিতদের ওপর নিপীড়নের কথাও তুলে ধরেন মমতা। তিনি বলেন, “মহারাষ্ট্রে সংখ্যালঘুদের খুন করা হচ্ছে, দলিতদের ওপর অত্যাচার চলছে। এই ভারতকে আমি চিনি না। সৌদি আরব বা মালদ্বীপে গেলে আপনি হিন্দু না মুসলমান, সেটা কেউ দেখে না। তাহলে এখানে এত বিভাজন কেন?”

এদিনের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ছিল প্রতিবাদ, প্রতিজ্ঞা আর ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখার বার্তা। মুখ্যমন্ত্রীর ভাষ্য, বাংলার মানুষ মাথা নত করবে না—”আমরা লড়াই করে বাঁচতে জানি, প্রয়োজনে জীবন দেব, কিন্তু ভাষা বা অধিকার ছেড়ে দেব না।”

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au