বিশ্ব

ইউক্রেনের ড্রোন হামলায় সোচিতে তেলের ডিপোতে আগুন, বিমানবন্দর বন্ধ

  • 9:38 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
গতকাল শনিবার দিবাগত রাতে এ হামলা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ আগষ্ট- রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর সোচিতে ইউক্রেনের ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল শনিবার দিবাগত রাতে এ হামলা হয় বলে রোববার (৩ আগস্ট) জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ‘কিয়েভের শাসকদের’ ড্রোন হামলায় সোচি আক্রান্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ট্যাংকে পড়ে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ১২৭ জন অগ্নিনির্বাপণকর্মী।

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলেও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ছবিগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি।

রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ‘রাসাভিয়াৎসিয়া’ জানিয়েছে, হামলার কারণে সোচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়, তবে পরে তা আবার চালু হয়।

সোচি শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে। অন্যান্য রুশ শহরের তুলনায় এখানে ইউক্রেনীয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বিরল হলেও সম্প্রতি এর প্রবণতা বাড়ছে। গত মাসের শেষ দিকে ইউক্রেনের আরেকটি ড্রোন হামলায় সোচিতে দুইজন নিহত হয়েছিলেন।

এদিকে কিয়েভ এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেন আগে থেকেই জানিয়ে আসছে, রাশিয়ার সাম্প্রতিক হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ায় তারা পাল্টা আকাশপথে হামলা আরও জোরদার করবে।

ইতোমধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au