সর্বশেষ

ঘন কুয়াশায় ঢাকা সিডনি, ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

  • 7:43 am - August 05, 2025
  • পঠিত হয়েছে:১৭৭ বার
সকাল থেকে সিডনি হারবারসহ শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনি শহর সোমবার সকাল শুরু করেছে ঘন কুয়াশার চাদরে ঢেকে। ঘন কুয়াশার কারণে শহরজুড়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক দুর্ভোগ।

পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। যাঁরা ফেরিতে যাতায়াত করতেন, তাঁদের বাস ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল আবার কবে শুরু হবে সে বিষয়ে এখনো কোনো পূর্বাভাস নেই।

সকাল থেকে সিডনি হারবারসহ শহরের উত্তর ও পশ্চিমাঞ্চলে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে মিলসনস পয়েন্ট থেকে বিখ্যাত সিডনি হারবার ব্রিজ পর্যন্ত দেখা যাচ্ছিল না। এতে করে যান চলাচলে দীর্ঘসূত্রতা ও বিলম্ব দেখা দেয়।

পথচারী ও যাত্রীদের দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ট্রান্সপোর্ট বিভাগের পক্ষ থেকে যাত্রীদের নিয়মিত ঘোষণা শুনতে এবং তথ্য বোর্ড পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

তবে কুয়াশার এই পরিস্থিতি এখনো সিডনি বিমানবন্দরের ফ্লাইট চলাচলে প্রভাব ফেলেনি।

আবহাওয়া দপ্তর জানায়, আজকের মধ্যেই এই কুয়াশা পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আজ সিডনিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

এদিকে, কুয়াশার পাশাপাশি সিডনির উপকূলীয় এলাকায় আজ বড় ঢেউ ও প্রবল বাতাসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া ব্যুরো সতর্ক করে জানিয়েছে, এই অবস্থায় পাথুরে উপকূলে মাছ ধরা, সাঁতার কাটা বা সার্ফিংয়ের মতো কাজ বিপজ্জনক হতে পারে।

সিডনি কর্তৃপক্ষ ও আবহাওয়া দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au