সর্বশেষ

জুলাই ঘোষণাপত্র বর্জনের হুমকি গণঅধিকার পরিষদের

  • 7:34 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ঢাকার বিজয়নগরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- জুলাই ঘোষণাপত্রে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করায় তা বর্জনের হুমকি দিয়েছে গণঅধিকার পরিষদ। বুধবার (৬ আগস্ট) ঢাকার বিজয়নগরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম ও অ্যাডভোকেট সরকার নূরে এরশাদ সিদ্দিকী।

লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছাত্র ও গণঅধিকার পরিষদের লড়াই-সংগ্রামের ইতিহাসই মূলত গণ-অভ্যুত্থানের পটভূমি। কিন্তু সেই বাস্তবতা পুরোপুরি উপেক্ষা করে মিথ্যা ইতিহাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। তিনি অভিযোগ করেন, এটি পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃতির অংশ। এতে ভবিষ্যৎ প্রজন্ম মিথ্যা ইতিহাস শিখবে, যেমনটি ১৯৭১ সালের ইতিহাস নিয়েও হয়েছে।

রাশেদ খাঁন আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের ১৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী এক হাজার মানুষকে হত্যা করেছে। অথচ জাতিসংঘের তথ্য অনুসারে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন এক বছর ধরে ৬ শহিদের মরদেহ ঢাকা মেডিকেলে পড়ে আছে? কেন গণকবরে দাফন করা শহিদদের পরিচয় আজও চিহ্নিত হয়নি?

নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাটবিরোধী আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলন, বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড—এসব গুরুত্বপূর্ণ ঘটনা কেন ঘোষণাপত্রে স্থান পায়নি? এ প্রশ্ন রেখে তারা বলেন, এসব আন্দোলনই তরুণদের মধ্যে বিপ্লবের বীজ বপন করেছে এবং তাদের প্রস্তুত করেছে পরিবর্তনের জন্য। কাজেই এগুলো বাদ দেওয়া মানে ইতিহাসকে গলাটিপে হত্যা করা।

তবে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ। নুরুল হক নুর ও রাশেদ খান জানান, তাঁর ঘোষিত বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ ১/১১ নিয়ে চলমান ধোঁয়াশা অনেকটাই দূর করেছে। তবে তারা মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার এখনই শুরু করতে হবে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au