বাংলাদেশ

হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

  • 9:04 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন দলের অনুমতি না নিয়েই কক্সবাজার সফর করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলের রাজনৈতিক পর্ষদের অনুমোদন ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিগুলো দলীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের বরাবর ব্যাখ্যা জমা দেওয়ার জন্য পাঠানো হয়।

নোটিশ পাওয়া পাঁচ নেতা হলেন—দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট, যা এনসিপির জন্য ঐতিহাসিক “জুলাই গণঅভ্যুত্থান দিবস” হিসেবে চিহ্নিত, সে দিন পাঁচ নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। অথচ রাজনৈতিক পর্ষদকে পূর্বে অবহিত করা হয়নি বা কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি। এ সিদ্ধান্তকে সংগঠনবিরোধী আচরণ হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা যায়, ৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান ওই পাঁচ নেতা। খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, তারা সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিতে গিয়েছেন। এই খবরে স্থানীয় বিএনপি নেতারা কক্সবাজারের একটি হোটেলের সামনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন।

তবে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এনসিপির নেতাদের কেউ কেউ দাবি করেছেন, তারা একান্তই ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। তবু দলের গুরুত্বপূর্ণ দিনে এমন সফর এবং তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির ঘটনায় রাজনৈতিক পর্ষদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে নোটিশে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au