বাংলাদেশ

সিলেটে সাদা পাথর লুট, উদ্ধারকৃত পাথর পুনঃস্থাপনের সিদ্ধান্ত

  • 7:27 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
দিনে দুপুরে লুট করা হচ্ছে সিলেটের সাদা পাথর; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ সাদা পাথর এলাকায় চলমান লুটপাট বন্ধ ও লুট হওয়া পাথর আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সংক্রান্ত ৫ দফা সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিলেট ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় সিদ্ধান্ত হয়, জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী টহল দেবে এবং গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা হবে। অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে। পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হবে। পাশাপাশি লুট হওয়া পাথর উদ্ধার করে আগের স্থানে পুনঃস্থাপন করা হবে।

গত ১ বছর থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সাদা পাথর ও সিলেটের পাথর কোয়ারিগুলোতে ব্যাপক লুটপাট হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর স্থানীয় রাজনৈতিক দলগুলো পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালায়। জামায়াত, বিএনপি, এনসিপি, চরমোনাই পীর ফজলুল হকসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল মানববন্ধন, সংবাদ সম্মেলন, ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। তারা অভিযোগ করে, ভারতের স্বার্থে বিগত সরকার কোয়ারি বন্ধ রেখেছে, এবং পাথর উত্তোলন বন্ধ রাখায় সিলেটে ঘনঘন বন্যা হচ্ছে—এমন কুযুক্তিও ছড়ানো হয়। কিন্তু এই দাবির আড়ালে ‘পাথর খেকো’ চক্র প্রকাশ্যে ও গোপনে সাদা পাথরের বিপুল পরিমাণ পাথর লুট করে নেয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “চার বছর পরিবেশকর্মী হিসেবে সিলেটে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছি, এখন উপদেষ্টা হয়েও পারলাম না।” পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে বুধবার সাদা পাথর এলাকায় যায় দুদকের ৯ সদস্যের তদন্তদল, যার নেতৃত্ব দেন দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত। তদন্ত শেষে দুদক জানায়, লুটপাটে প্রভাবশালী ব্যবসায়ী, উচ্চপদস্থ ব্যক্তি ও স্থানীয়দের সম্পৃক্ততা থাকতে পারে। স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি বলে মন্তব্য করে তারা। এছাড়া পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের যোগসাজশ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করে আসছেন, প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এই লুটপাট চলছে, যা শুধু প্রাকৃতিক সম্পদ নয়, বরং সিলেটের পর্যটন শিল্পকেও মারাত্মক হুমকির মুখে ফেলছে। এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা রক্ষা পাবে—এমন আশা করছেন স্থানীয়রা।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au