বিশ্ব

নিউইয়র্কে ক্লাবে গুলিবর্ষণ, নিহত ৩ আহত ৮

  • 5:41 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
গুলিবর্ষণে আহত আটজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৮ আগষ্ট- নিউইয়র্কের ব্রুকলিনে লোকজনে পরিপূর্ণ একটি ক্লাবে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোররাত সাড়ে ৩টার কিছু আগে ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের ওই ক্লাবে এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এক বা একাধিক হামলাকারী একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। ক্লাবের ভেতরে বিরোধের জেরেই এ সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিকটবর্তী একটি সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করেছে পুলিশ।

গুলিবর্ষণে আহত আটজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমিশনার টিশ জানান, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। তিনি বলেন, “এটি নিউইয়র্ক শহরে ঘটে যাওয়া ভয়াবহ গুলিবর্ষণগুলোর একটি।”

পুলিশ জানিয়েছে, ক্লাবে কী নিয়ে বিরোধ হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন নিউইয়র্ক শহরে বন্দুক সহিংসতা রেকর্ড পরিমাণ কমে এসেছে। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউন এলাকায় এক বন্দুকধারী অফিসে ঢুকে পাঁচজনকে হত্যা করে, পরে নিজেও আত্মহত্যা করে। সেই ঘটনায় হামলাকারী এনএফএল (ন্যাশনাল ফুটবল লিগ) সদর দপ্তর খুঁজছিল বলে জানা যায়।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au