সর্বশেষ

চলে গেলেন ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্রাঙ্ক ক্যাপ্রিও

  • 7:44 pm - August 21, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
কট ইন প্রভিডেন্স’ নামে একটি টেলিভিশন শোতে মানবিক আচরণের জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে ওঠেন এক বিচারক। যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় এই বিচারক মারা গেছেন। তার নাম ফ্রাঙ্ক ক্যাপ্রিও। প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত এই বিচারকের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার (২০ আগস্ট) অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, ‘বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের কল্যাণের প্রতি অটল বিশ্বাসের জন্য জনপ্রিয় ছিলেন।

তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিনি শুধু একজন সম্মানিত বিচারকই ছিলেন না, ছিলেন একজন আদর্শ স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ ও সবার প্রিয় বন্ধু।’ তার ছেলে ডেভিড ক্যাপ্রিও জানান, ২০২৩ সালে তার পিতার ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর সময় তার পাশে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জনপ্রিয়তা আসে আদালতের তার ব্যতিক্রমী মানবিক দৃষ্টিভঙ্গির জন্য।তিনি ১৯৮৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছু মাস আগেই তিনি নিজের জীবনের বিচারকার্য থেকে সংগৃহীত অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে একটি বই প্রকাশ করেন।  বইটির নাম ‘কমপ্যাশন ইন দ্য কোর্ট: লাইফ চেঞ্জিং স্টোরি ফ্রম আমেরিকান নাইসেস্ট জাজ’।

বিশ্বের কোটি কোটি মানুষ তাকে মনে রাখবে একজন হৃদয়বান, সহানুভূতিশীল ও মানবিক বিচারক হিসেবে। তিনি আইন ও মানবতার মধ্যে একটি আশ্চর্য সেতুবন্ধন তৈরি করেছিলেন। ২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের জানান এবং সুস্থতার জন্য দোয়া চান।

সূত্র : আল-অ্যারাবিয়া।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au