লিড নিউজ

গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু, নিশ্চিত করল জাতিসংঘ

  • 9:30 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকা এখন খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপে পৌঁছেছে।

আইপিসি তাদের খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটিকে ‘পঞ্চম ধাপ’-এ উন্নীত করেছে। এর মানে হলো সেখানকার মানুষ এখন চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, খাবারের জন্য কোনো কিছুই পাচ্ছেন না। সংস্থাটি সতর্ক করেছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর এল-বালাহ ও খান ইউনুস শহরেও দুর্ভিক্ষ শুরু হতে পারে। এতে গাজাজুড়ে পাঁচ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা প্রায় ১০ লাখ ৭ হাজার মানুষ বর্তমানে ‘চতুর্থ ধাপে’ আছেন, যারা জরুরি খাদ্য সংকটে ভুগছেন। এছাড়া ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) তৃতীয় ধাপে আছেন, অর্থাৎ তারাও খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা ও অবরোধে গাজায় খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গাজার মানুষ যেখানে না খেয়ে দিন কাটাচ্ছেন, সেখানে ইসরায়েল নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং গাজা সিটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার বিষয়টি কোনো আন্তর্জাতিক সংস্থা এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au