সর্বশেষ

পরিবর্তন এসেছে নারী বিশ্বকাপের ভেন্যুতে

  • 5:59 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
নারী বিশ্বকাপের নতুন ভেন্যু মুম্বাই। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ আগস্ট-আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপে বড় পরিবর্তন এসেছে। আইসিসি নতুন সূচি প্রকাশ করে জানিয়েছে, বেঙ্গালুরুর পরিবর্তে চতুর্থ ভেন্যু হিসেবে জায়গা পেয়েছে নবী মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা।

মুম্বাইতে হবে ভারতের দুটি গ্রুপপর্বের ম্যাচ। ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে। যেটা হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। এছাড়া এই ভেন্যুতে আয়োজিত হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচ। যেটা হওয়ার কথা ছিল কলম্বোতে। দ্বিতীয় সেমিফাইনাল (৩০ অক্টোবর) এবং সম্ভাব্যভাবে ফাইনাল (২ নভেম্বর)। তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটি অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। অন্যদিকে, শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের ম্যাচটি (১১ অক্টোবর) গুয়াহাটির পরিবর্তে অনুষ্ঠিত হবে কলম্বোতে।

বেঙ্গালুরু থেকে ভেন্যু সরানোর মূল কারণ নিরাপত্তাজনিত। গত ৪ জুন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শিরোপা উদযাপনের সময় ভয়াবহ পদদলনের ঘটনা ঘটে, যেখানে ১১ জনের প্রাণহানি ও বহু মানুষ আহত হয়। এর পর কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য পুলিশ ছাড়পত্র পেতে ব্যর্থ হয়।

এর আগে বিকল্প ভেন্যু হিসেবে কেরালার তিরুবনন্তপুরমকে বিবেচনা করা হয়েছিল। তবে শহর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অভাব বড় বাধা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত নবী মুম্বাইকেই উপযুক্ত মনে করে বেছে নেয় বিসিসিআই ও আইসিসি।

এই সিদ্ধান্ত বেঙ্গালুরুর ক্রিকেটের জন্য আরেকটি বড় ধাক্কা। আইসিসি প্রথমে শহরটিকে উদ্বোধনী ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের ভেন্যু হিসেবে তালিকাভুক্ত করেছিল। কিন্তু স্টেডিয়ামের অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণসহ নানা জটিলতায় বেঙ্গালুরু বারবার বিতর্কে জড়িয়েছে।

গত ১৭ মে কলকাতা নাইট রাইডার্স বনাম আরসিবি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আর কোনো আন্তর্জাতিক বা বড় ম্যাচ হয়নি। সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে স্টেডিয়ামকে অসুরক্ষিত ঘোষণা করেছে। পুলিশও স্পষ্ট জানিয়ে দিয়েছে—বড় কোনো ইভেন্ট আয়োজনের অনুমতি তারা দেবে না। এমনকি রাজ্যের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মহারাজা টি–টোয়েন্টি লিগকেও বেঙ্গালুরু থেকে সরিয়ে মাইসুরুতে নিয়ে যেতে হয়েছে। দর্শকশূন্য মাঠে আয়োজনের প্রস্তাবও অনুমোদন পায়নি

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au