সর্বশেষ

কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি

  • 6:14 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
সিইসি নাসির উদ্দিন। ফাইল ছবি

মেলবোর্ন, ২৩ আগষ্ট- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। তিনি বলেন, যারা ব্যালট বাক্স দখল বা অস্ত্রবাজির মাধ্যমে ভোটে জিততে চান তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। এবার কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (আরপিএটিসি) হলরুমে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এ নির্বাচনের ওপর। গণতন্ত্রের পথে দেশ এগোবে নাকি অন্য পথে যাবে, তা নির্ধারিত হবে এই ভোটে। তাই নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যে প্রভাবিত হবে না, কেবল নির্বাচনের আয়োজনের দায়িত্বই পালন করবে।

তিনি জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করতে ৭৭ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী মাঠে কাজ করেছেন। মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে, নতুনদের যুক্ত করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

নির্বাচনের পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধানে আনুপাতিক বা পিআর পদ্ধতির উল্লেখ নেই। আইন পরিবর্তন ছাড়া এ পথে যাওয়া সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

সরকার যদি কোনো চাপ দেয় তবে তিনি পদত্যাগ করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন সিইসি। আওয়ামী লীগ বিষয়ে তিনি বলেন, বর্তমানে দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। বিচারাধীন অবস্থায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, বিচার শেষে বিষয়টি পরিষ্কার হবে।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au