লিড নিউজ

ইউক্রেন শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা: ট্রাম্পের হুমকি

  • 9:33 pm - August 23, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৩ আগষ্ট- ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে মস্কোর ওপর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সতর্ক করে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, তিনি শিগগিরই একটি “খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত” নেবেন। সেটা হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ, উভয়ই অথবা কিছুই নয়। তার ভাষায়, “আমরা হয়তো বলব, এটা আপনাদের লড়াই।”

এই সতর্কবার্তার আগে গত সপ্তাহে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এছাড়া সোমবার তাদের মধ্যে ফোনালাপও হয়।

সম্প্রতি ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রুশ হামলার ঘটনায় কয়েকজন কর্মী আহত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি এ ঘটনায় একেবারেই খুশি নই। ওই যুদ্ধসংক্রান্ত কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।”

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিকে অভিযোগ করেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনার সময় নষ্ট করছে। শুক্রবার কিয়েভে ন্যাটো মহাসচিব মার্ক রুতের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ শেষ করার অন্যতম উপায় হলো পুতিন-জেলেনস্কি বৈঠক। কিন্তু যতক্ষণ রাশিয়া যুদ্ধ শেষ করতে না চাইবে, ততক্ষণ তারা এ ধরনের বৈঠক এড়িয়ে যাওয়ার সুযোগ খুঁজবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবশ্য বলেছেন, এখনো কোনো শীর্ষ বৈঠকের এজেন্ডা তৈরি হয়নি। তিনি এনবিসিকে বলেন, “যখন এজেন্ডা প্রস্তুত হবে, পুতিন তখন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত থাকবেন। কিন্তু বর্তমানে এমন কোনো এজেন্ডা নেই।”

লাভরভের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেন, “ঠিক আছে, দেখা যাক। আমরা দেখব পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারেন কি না। এটা কিছুটা তেল আর পানির মতো—একসঙ্গে মেলানো সহজ নয়।”

ট্রাম্পের সঙ্গে আলাস্কা বৈঠকের সময় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বাদ পড়লেও তিনি এবার সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের পুতিনের সঙ্গে আলাস্কার বৈঠকের একটি ছবি দেখিয়ে বলেন, “পুতিন হয়তো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র আসতে পারেন।”

তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে। সে কারণে রাশিয়া ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বেও খেলেনি। এই বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নিষেধাজ্ঞার কারণে পুতিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ দেখতে পারবেন কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননির

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au