লিড নিউজ

পূর্ব ইউক্রেনে আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

  • 6:59 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
কাটেরিনিভকাসহ কয়েকটি গ্রাম রুশ বাহিনীর তীব্র হামলার মুখে রয়েছে। ছবিঃ এপি

মেলবোর্ন, ২৪ আগষ্ট- পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার অগ্রগতি অব্যাহত রয়েছে বলে দাবি করেছে মস্কো। শনিবার (২৩ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধীরগতির লড়াইয়ের মধ্যেও তাদের বাহিনী এক হাজার কিলোমিটার দীর্ঘ ফ্রন্ট লাইনে আরও দুটি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়, সর্বশেষ দখল করা গ্রাম দুটি হলো ক্লেবান-বিক ও সেরেদন। টোরেৎস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবান-বিক কয়েক মাস ধরে রুশ হামলার মুখে ছিল। আর সেরেদন অবস্থিত উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের প্রশাসনিক সীমানার কাছাকাছি। এর আগে শুক্রবার মস্কো দাবি করেছিল, দোনেৎস্কের কাটেরিনিভকা ও রুসিন ইয়ার দখলে গেছে, যেগুলো কোস্তিয়ান্তিনিভকার কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত।

অন্যদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনী এসব দখলের খবর অস্বীকার করেছে। তবে তারা জানিয়েছে, ডিনিপ্রো অঞ্চলের সীমানার কাছে জেলেনি হাই নামের একটি বসতি পুনর্দখল করেছে তাদের বাহিনী। ইউক্রেনের সামরিক জেনারেল স্টাফের ভাষ্য অনুযায়ী, কাটেরিনিভকাসহ কয়েকটি গ্রাম রুশ বাহিনীর তীব্র হামলার মুখে রয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (এইচইউআর) জানায়, নিজেদের সামরিক ইউনিটগুলোর সঙ্গে সমন্বিত অভিযানে দোনেৎস্ক অঞ্চলে রুশ অগ্রগতি ঠেকাতে এবং ডিনিপ্রো এলাকায় অনুপ্রবেশ প্রতিহত করতে সক্ষম হয়েছে তারা। তবে পুনর্দখলকৃত জেলেনি হাই গ্রামটিও নতুন রুশ হামলার মুখে রয়েছে বলে দাবি কিয়েভের।
রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের শুরুতে কিয়েভের দিকে অগ্রসর হয়েও ব্যর্থ হয় রাশিয়া। এরপর থেকে তারা মূলত দোনবাস অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মনোযোগ দিয়েছে। দোনবাস এলাকা দোনেৎস্ক ও লুহানস্ক প্রদেশ নিয়ে গঠিত, যা রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au