সর্বশেষ

গাজার পাশে দাঁড়াতে মেলানিয়াকে এমিনে এরদোয়ানের চিঠি

  • 8:34 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান (বামে) ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প(ডানে)। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে একটি চিঠি দিয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত শিশুদের পক্ষে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এমিনে এরদোয়ান চিঠিতে উল্লেখ করেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় ভুক্তভোগী শিশুদের জন্য মেলানিয়ার কণ্ঠস্বর তোলার প্রশংসা করেন তিনি। সেই সংবেদনশীলতা ফিলিস্তিনের শিশুদের জন্যও দেখানোর অনুরোধ করেছেন। তাঁর ভাষায়, “গাজা এখন শিশুদের সমাধিক্ষেত্র হয়ে গেছে। হাজারো শিশুর মৃতদেহে জড়ানো কাপড়ে ‘অজ্ঞাতনামা শিশু’ লেখা আমাদের বিবেককে বিদীর্ণ করছে।”

চিঠিতে তিনি আরও লিখেছেন, “যেভাবে আপনি ইউক্রেন যুদ্ধের শিশুদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, অনুরূপভাবে গাজার শিশুদের জন্যও কণ্ঠ তুলুন।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে মানবিক সংকট নিরসনে ভূমিকা রাখার জন্য মেলানিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

এই চিঠি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়। এর আগে গত মার্চ মাসেও গাজার ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে এমিনে বিশ্বনেতাদের স্ত্রীদের উদ্দেশ করে চিঠি লিখেছিলেন। ২০১৬ সালে সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত মানুষের পক্ষেও তিনি একইভাবে বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের কাছে আবেদন জানিয়েছিলেন।

সাধারণত রাজনীতির চেয়ে পরিবেশ–সংক্রান্ত কর্মকাণ্ডে সক্রিয় থাকেন এমিনে এরদোয়ান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর পরিবেশবিষয়ক উদ্যোগের প্রশংসা করেছেন।

এবারের চিঠি এসেছে এমন এক সময়, যখন গাজার মানবিক সংকট নিয়ে জাতিসংঘ–সমর্থিত একটি প্রতিবেদনে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে। খাদ্যনিরাপত্তা–বিষয়ক প্যানেল (আইপিসি) জানিয়েছে, আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ ৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ১২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে।

বিবিসি

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au