লিড নিউজ

ভারত-চীন কাছাকাছি এলে যুক্তরাষ্ট্র কী এশিয়ায় ধাক্কা খাবে?

  • 7:49 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ভারত-চীন আবারও বিমান চলাচল, সীমান্ত বাণিজ্য ও বিনিয়োগ পুনরায় শুরু করতে সম্মত। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৫ আগষ্ট- পাঁচ বছর আগেই চীন-ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিন্ন ছবি দেখা গিয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছিল জমকালো “নমস্তে ট্রাম্প” সমাবেশ। তখন ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ক ছিল উষ্ণ, বাণিজ্যে উন্নতি হচ্ছিল, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কও চোখে পড়ার মতো ছিল।

কিন্তু কয়েক মাসের মধ্যেই ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভেঙে পড়ে। লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। এর পর টিকটকসহ দুই শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে নয়াদিল্লি। চীনের মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও কোয়াড জোটের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্কও জোরদার করে ভারত।

শুল্ক ও ভূরাজনীতির টানাপোড়েন

বর্তমানে চিত্রটা আবার পাল্টাচ্ছে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ভারতকে চাপের মধ্যে ফেলেছে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির জন্য ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছে। ফলে মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এর বিপরীতে চীনের ওপর এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যদিও বেইজিংও রাশিয়া থেকে বিপুল জ্বালানি আমদানি করছে।

গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের একাধিক দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেন। ছবিঃ রয়টার্স

বিশ্লেষকদের মতে, এই বৈষম্যমূলক শুল্ক নীতি ভারত ও চীনকে ধীরে ধীরে কাছাকাছি আনছে। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সাফল্য ও কৌশলগত প্রভাব ট্রাম্পের সিদ্ধান্তে চাপে পড়ছে।

‘ড্রাগন–হাতির বন্ধুত্ব’

চলতি সপ্তাহেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। ওয়াং ই আরও বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। আলোচনায় এসেছে সীমান্ত বিরোধ ও হিমালয় অঞ্চলের উত্তেজনা।

দুই দেশ বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে—সরাসরি ফ্লাইট চালু, ভিসা প্রক্রিয়া সহজকরণ ও সীমান্ত বাণিজ্য বাড়ানো। গত জুনে তিব্বতে ভারতীয় তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি দিয়েছিল বেইজিং। এছাড়া সীমান্ত সমস্যা সমাধানের জন্য সমঝোতার পথ খোঁজার দিকেও আগ্রহ দেখিয়েছে উভয়পক্ষ।

চীনের ভাইস প্রিমিয়ার হি লাইফেং ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

এ ছাড়া, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন মোদি। সাত বছর পর এটাই হবে তার প্রথম চীন সফর। বিশ্লেষকদের মতে, চীন-রাশিয়ার নেতৃত্বাধীন এই জোট মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকানোর উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে।

বাণিজ্যিক বাস্তবতা

চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি এখনও বিপুল। ২০২৪-২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৯৯.২ বিলিয়ন ডলার, মূলত ইলেকট্রনিক পণ্যের আমদানির কারণে। যুক্তরাষ্ট্র ভারতের বড় বাণিজ্য অংশীদার হলেও, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় দ্বিগুণ। বিশ্লেষকরা বলছেন, চীন ভারতীয় পণ্যের বাজারে প্রবেশাধিকার বাড়াতে চাইছে, যা ট্রাম্পের শুল্কের চাপ কিছুটা লাঘব করতে পারে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রথম ট্রাম্পের শুল্কনীতির বিষয়ে মন্তব্য করে বলেন, “একটি বাণিজ্যযুদ্ধে কারও কোনও লাভ নেই।”

কৌশলগত হিসাব

নয়াদিল্লি ঐতিহাসিকভাবেই কোনো সামরিক জোটে সরাসরি যুক্ত হয়নি, বরং বিভিন্ন দেশের সঙ্গে পরিস্থিতিভেদে অংশীদারত্ব করেছে। এখন ভারতের কাছে চীনের ঘনিষ্ঠতা কৌশলগত বিকল্প হতে পারে।

তাইওয়ান–এশিয়া এক্সচেঞ্জ ফাউন্ডেশনের গবেষক সানা হাশমি বলছেন, “চীনের জন্য ভারতের কাছে আসাটা কৌশলগত। তবে নয়াদিল্লির ক্ষেত্রে বিষয়টা অনিশ্চয়তা ও দ্রুত ভূরাজনৈতিক পরিবর্তনের ফল।”

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক ইভান লিদারেভের মতে, “ভারত ও চীন বুঝতে পেরেছে, নিজেদের মধ্যে বিরোধের কারণে তারা অনেক ভূকৌশলগত লাভ হারিয়েছে। চীন উপলব্ধি করছে, বৈরিতা বাড়ালে ভারত আরও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকবে। আর নয়াদিল্লি দেখছে, ওয়াশিংটনের ঘনিষ্ঠতায় তাদেরও বড় মূল্য দিতে হচ্ছে।”

ভারত-চীন সম্পর্ক উষ্ণ হলে এশিয়ার শক্তির ভারসাম্যে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। বিশ্বের ৬০ শতাংশ মানুষের এই অঞ্চলে বসবাস। এখানে প্রভাব ধরে রাখার যে লড়াই চলছে, তাতে বেইজিং-নয়াদিল্লি কাছাকাছি এলে যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই নতুন চাপে পড়বে

আল জাজিরা

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au