সর্বশেষ

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ১৫, লাইভের সময় প্রাণ গেল সাংবাদিকের

  • 9:23 pm - August 25, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৫ আগষ্ট- গাজার গুরুত্বপূর্ণ নাসের হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে ১৫ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে মধ্যে ৪ জন সাংবাদিকও রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) দক্ষিণ গাজা উপত্যকার কাছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আনাদোলু এজেন্সির সংবাদদাতা জানান, ইসরায়েলি বাহিনী হাসপাতালের জরুরি ভবনের ওপরের তলা লক্ষ্য করে হামলা চালায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুটি বিমান হামলার একটি হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করেছে। উদ্ধারকারী দল আহতদের সরিয়ে নিতে এবং মৃতদের উদ্ধার করতে এলে দ্বিতীয় হামলাটি ঘটে।

সরকারি ফিলিস্তিন টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি রয়েছেন। আল জাজিরা নিশ্চিত করেছে, তাদের আলোকচিত্রী মোহাম্মদ সালামা নিহত হয়েছেন।

একটি মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এজেন্সি জানায়, ফটোসাংবাদিক মরিয়ম আবু দাক্কা এবং আরেক ফটোসাংবাদিক মোয়াজ আবু তাহা প্রাণ হারিয়েছেন।

নিহত আল-মাসরি রয়টার্সের হয়ে কাজ করছিলেন বলে জানা গেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, আল-মাসরি হাসপাতাল থেকে লাইভ ভিডিও চালাচ্ছিলেন। ইসরায়েলি হামলার পর মুহূর্তেই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। নিহতদের মধ্যে আরও তিনজন হলেন মরিয়ম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা এবং মোয়াজ আবু তাহা।

ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠনেরত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

আল জাজিরা

এই শাখার আরও খবর

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি

মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au