সর্বশেষ

মার্শাল আইল্যান্ডসের পার্লামেন্ট ভবনে ভয়াবহ আগুন

  • 5:14 pm - August 26, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
পার্লামেন্ট ভবন ‘নিতিজেলা’তে ভয়াবহ আগুন লেগে অর্ধেক ভবন পুড়ে গেছে। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ২৬ আগষ্ট- প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ মার্শাল আইল্যান্ডসের জাতীয় পার্লামেন্ট ভবন ‘নিতিজেলা’তে ভয়াবহ আগুন লেগে অর্ধেক ভবন পুড়ে গেছে। দেশটির দমকল ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ভবনটির বাকি অংশও আর ব্যবহার উপযোগী থাকবে না বলে ধারণা করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে টেলিফোনে বলেন, “পার্লামেন্ট ভবন কার্যত ধ্বংস হয়ে গেছে।”

আগুন লাগার পর একটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডস প্রায় ২৯টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। দেশটির জনসংখ্যা প্রায় ৪২ হাজার, যার অর্ধেক রাজধানী মাজুরোতে বাস করে।

ঘটনা প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট হিলদা হাইনের দপ্তর কোনো মন্তব্য জানায়নি। তবে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং মার্শাল আইল্যান্ডসের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সহায়তার আশ্বাস দিয়েছেন। তাইওয়ান এরই মধ্যে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্শাল আইল্যান্ডস যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ চুক্তির আওতায় অর্থনৈতিক সহযোগিতা পায় এবং ওয়াশিংটনকে সামরিক প্রবেশাধিকার দিয়ে থাকে। দেশটি তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়া কয়েকটি রাষ্ট্রের একটি।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au