লিড নিউজ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত, এক পুলিশ আহত

  • 8:13 pm - August 26, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
অভিযুক্ত বন্দুকধারী এখনো পলাতক থাকায় প্রায় এক হাজার মানুষের ছোট্ট এই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৬ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে ভিক্টোরিয়ার পাহাড়ি এলাকা পোরেপুনকাহ্‌তে। অভিযুক্ত বন্দুকধারী এখনো পলাতক থাকায় প্রায় এক হাজার মানুষের ছোট্ট এই শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত বন্দুকধারীর নাম ডেজি ফ্রিম্যান, যিনি নিজেকে “সার্বভৌম নাগরিক” বলে পরিচয় দেন। পুলিশ বলছে, তিনি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং অত্যন্ত বিপজ্জনক।

ভিক্টোরিয়ার পুলিশ প্রধান কমিশনার মাইক বুশ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত দুই কর্মকর্তা হলেন ৫৯ বছর বয়সী এক গোয়েন্দা কর্মকর্তা এবং ৩৫ বছর বয়সী এক সিনিয়র কনস্টেবল। আহত পুলিশ কর্মকর্তা-ও একজন গোয়েন্দা, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কমিশনার বুশ অভিযুক্ত বন্দুকধারীর প্রতি আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন, “আমার বার্তা হলো—আপনি আত্মসমর্পণ করুন, যাতে সমাজ শান্তিতে থাকতে পারে এবং ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধান হয়।” তিনি নিহত কর্মকর্তাদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান এবং সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

সন্ধ্যার পরও পুলিশ হেলিকপ্টার আকাশে টহল চালাচ্ছে এবং দুর্গম বনের ভেতর তল্লাশি চালানো হচ্ছে। খারাপ আবহাওয়া এবং বৃষ্টি অভিযানে বিঘ্ন ঘটাচ্ছে। পুলিশ জানিয়েছে, ফ্রিম্যানের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এগুলো প্রাণঘাতী।
অভিযুক্ত বন্দুকধারী ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তবে প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যরা জানিয়েছেন, তিনি একাই বনে প্রবেশ করেছেন।

কমিশনার বুশ বলেন, “তিনি ঠান্ডা মাথায় আমাদের দুই কর্মকর্তাকে হত্যা করেছেন। জনগণকে ঘরের ভেতরে থাকতে অনুরোধ করছি, কারণ তিনি খুবই বিপজ্জনক।”

অভিযুক্ত ডেজি ফ্রিম্যানের খোঁজে শত শত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশনার বুশ এটিকে পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে বলেন,

“আমাদের লক্ষ্য হলো তাকে গ্রেপ্তার করা, যাতে তিনি আইনের আওতায় আসেন এবং এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত হয়।”
ঘটনার সাত ঘণ্টা পরও ফ্রিম্যান এখনো পলাতক রয়েছেন। পুলিশ বলছে, তিনি গুলির ঘটনার পর বনাঞ্চলে পালিয়ে যান এবং পরিবারের কয়েকজন সদস্যকেও সঙ্গে নিয়ে গেছেন।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au