সর্বশেষ

এসএ ২০ লিগের ড্রাফটে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

  • 3:47 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ড্রাফটে মাহমুদউল্লাহসহ ২৩ ক্রিকেটার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ লিগের চতুর্থ আসর বসবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। তার আগে ৯ সেপ্টেম্বর টুর্নামেন্টটির নিলাম অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি মিলিয়ে দক্ষিণ আফ্রিকার লিগটিতে খেলতে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ২৩ ক্রিকেটার।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ড্রাফটে নাম দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। শেষবার তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়েছেন আরও আগে, ২০২৪ সালের অক্টোবরে। সাবেক এই টাইগার অলরাউন্ডার অবশ্য এখনও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছেন। তারই ধারাবাহিকতায় এসএ২০ তে নাম দিলেন মাহমুদউল্লাহ। এর বাইরে বাকি ২২ বাংলাদেশি কারা তা উল্লেখ করেনি ক্রিকবাজ।

ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।

এর বাইরেও আছেন জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫, অস্ট্রেলিয়া, কানাডা, নেপালের তিনজন করে ক্রিকেটারের নাম আছে ড্রাফটে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা জেমস অ্যান্ডারসন চমকে দিয়েছিলেন গত আইপিএলের ড্রাফটে নাম জমা দিয়ে। সাবেক এই ইংলিশ তারকা পেসার অবসরের পর প্রথম শ্রেণির ১৭টি ম্যাচ খেলা ছাড়াও ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি ও ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেডে খেলেছেন। ৪৩ বছর বয়সে তিনি খেলতে চান এসএ২০-তেও।

তবে তার চেয়েও বয়স্ক ক্রিকেটার আছেন প্রোটিয়া লিগটির ড্রাফটে। ৪৬ বছর বয়সী স্বাগতিক তারকা লেগস্পিনার ইমরান তাহির এদিক থেকে সবার শীর্ষে আছেন। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের জেসন রয়। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে আছেন রহমানউল্লাহ গুরবাজ, রিস টপলি, ডেভন কনওয়ে, মহেশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস। আসন্ন নিলামে ৬ ফ্র্যাঞ্চাইজি সবমিলিয়ে ৮৪ ক্রিকেটার নিতে ৭.৪ মার্কিন ডলার খরচ করতে পারবে।

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au