সর্বশেষ

গা গরমের ম্যাচে জাকেরের দলের কাছে হারলো লিটনের টিম

  • 5:09 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১০২ বার
জাকেরের কাছে পারলেন না লিটন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের ব্যাটে প্রস্তুতি ম্যাচে ২০৩ রানের পুঁজি পায় বিসিবি সবুজ দল। লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি লিটন দাসের বিসিবি দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনদের নিয়ে গড়া লাল দল অলআউট হয়েছে মাত্র ১৩৬ রানে। ফলে লিটনদের বিপক্ষে ৬৭ রানের জয় পেয়েছেন জাকের-সৌম্যরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারেই তানজিদের উইকেট হারায় বিসিবি লাল দল। পেসার তাসকিন আহমেদের বলে শান্তর হাতে ক্যাচ দিয়েছেন পারভেজ ইমন। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ৩ বলে ১ রান করে। তানজিদও ইনিংস বড় করতে পারেননি। পরের ওভারে আউট হয়েছেন তিনিও। শরিফুল ইসলামের বলে আহরার আমিন পিয়ানের হাতে ক্যাচ দিয়েছেন ৮ রান করা তানজিদ।

পরবর্তীতে লিটন ও হৃদয় মিলে জুটি গড়ার চেষ্টা করেন। যদিও তাদের দুজনের জুটি বড় করতে দেননি শরিফুল। বাঁহাতি পেসারের বলে ওয়াসি সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭ চারে ২৭ বলে ৩৩ রান করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। গালিবকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৫৩ রানের জুটি গড়েন হৃদয়। যেখানে বেশিরভাগ রানই এসেছে তাঁর ব্যাট থেকে।

রান আউট হয়ে ফেরার আগে ৬ ছক্কা ও ৩ চারে ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন। তাকে সঙ্গ দেয়া গালিব আউট হয়েছেন ১২ রানে। বাকিদের কেউই সুবিধা করতে পারেননি। সবুজ দলের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল। আরেক পেসার তাসকিনের শিকার দুইটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিসিবি সবুজ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে রান তুলেছেন তারা দুজন। যদিও ইনিংসের তৃতীয় ওভারেই তাদের ৪০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে ডিপ মিড উইকেটে পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়েছেন শান্ত। ড্রেসিং রুমে ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে তোলেন সৌম্য ও মাহফিজুল। তারা দুজনে মিলে যোগ করেন ৮২ রান। সৌম্য ও মাহফিজুলের জুটি ভাঙেন তাওহীদ হৃদয়। ডানহাতি অফ স্পিনারের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি মাহফিজুল। লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন ৭ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে। মাহফিজুলের মতো হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সৌম্যকেও।

খালেদের ফুলার লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। ব্যাটে-বলে করতে না পারায় লেগ বিফোর উইকেট হয়েছেন ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪১ রান করে। সুবিধা করতে পারেননি আহরান পিয়াল। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলে ফেরার আগে ১৬ বলে ১৪ রান করেছেন। শেষের দিকে তিন ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন জাকের। আরেক ব্যাটার মেহেদী করেছেন ১৭ রান। বিসিবি লাল দলের হয়ে ৪৪ রানে তিন উইকেট নিয়েছেন খালেদ।

সংক্ষিপ্ত স্কোরঃ

বিসিবি সবুজ দল— ২০৩/৫ (২০ ওভার) (শান্ত ২১, সৌম্য ৪১, মাহফিজুল ৪৪, জাকের ৩৫*; খালেদ ৩/৪৪)

বিসিবি লাল দল— ১৩৫/১০ (১৫.৪ ওভার) (তানজিদ ৮, ইমন ১, লিটন ৩৩, হৃদয় ৫৬; শরিফুল ৩/১৭, সাইফউদ্দিন ৩/১৯, তাসকিন ২/৩০)

এই শাখার আরও খবর

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au