সর্বশেষ

সুপার ওভারের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ছেলেদের কাছে হারলো নারী জাতীয় দল

  • 5:17 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
পারলো না টাইগ্রেসরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-শেষ ওভারে দরকার মাত্র ৫ রান। হাতে ছিল ২ উইকেট, ক্রিজে ছিলেন রাবেয়া খান ও অভিজ্ঞ নাহিদা আক্তার। মনে হচ্ছিল নারী সবুজ দলের জয় যেন হাতের মুঠোয়। কিন্তু ক্রিকেট সব যেন ওলটপালট করে দেয়। মুঠোয় থাকা ম্যাচও ফসকে যায়, তার আরেক প্রমাণ মিলল বিকেএসপিতে। স্পিনার আফ্রিদি তারিকের প্রথম বলে রাবেয়ার শটে এলো দুই রান।

লক্ষ্য তখন একেবারে নাগালের মধ্যে, ৫ বলে ৩। কিন্তু এরপরই ম্যাচের ভাগ্য নাটকীয়তায় মোড় নেয়।
দ্বিতীয় বল ডট, তৃতীয় বলে রাবেয়ার সুইপ উঠে যায় ফাইন লেগে, অমিত কুমার লুফে নেন। বাড়ে নারী দলের চাপ।
এবার স্ট্রাইকে এলেন সুলতানা খাতুন। তার প্রথম বল ডট। ওভারের পঞ্চম বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে দুই রান তুললে ম্যাচের সমীকরণ দাঁড়ায় শেষ বলে মাত্র ১। কিন্তু ভাগ্য যেন উপহাস করছিল নারী সবুজ দলের সঙ্গে। ব্যাটে বল লাগলেও রান নিতে ব্যর্থ তারা। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারির ব্যাটে ভরসা রেখেছিল নারী দল। কিন্তু প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে আঘাত করতে গিয়ে আউট হলেন সোবহানা। শেষ বলে স্বর্ণাও ফিরে গেলে মাত্র ৪ রানে থামে ইনিংস।

ছেলেদের জন্য কাজ তখন খুব সহজ। লক্ষ্য ৬ বলে ৫ রান। প্রথম বলেই নাহিদার বলে এক রান নিলেন ওপেনার ওম। দ্বিতীয় বলেই ম্যাচ শেষ। অধিনায়ক বায়োজিদ বোস্তামি দুর্দান্ত ছক্কায় জয় নিশ্চিত করলেন। বিসিবি অনূর্ধ্ব-১৫ দল জয় নিয়েই মাঠ ছাড়ে।

এর আগে ছেলেরা প্রথমে ব্যাট করতে নামে। আফজাল হোসেনের ৬৭ এবং আফ্রিদি তারিকের ৫০ রানে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান তোলে তারা। জবাবে নারী দলও একই রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

বিসিবি উইমেন্স চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয়বার নারী সবুজ দলকে হারাল অনূর্ধ্ব-১৫ ছেলেরা।

সেপ্টেম্বর-অক্টোবরে নারী বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। যেখানে বয়সভিত্তিক দলের কাছেই নাস্তানাবুদ হচ্ছে জাতীয় দলের খেলোয়াড়রা।

এই শাখার আরও খবর

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au