সর্বশেষ

ভারতীয় ক্রিকেটারদের পাস করতে হবে ব্রঙ্কো টেস্টে

  • 12:07 pm - August 27, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
রোহিতদের ছেটে ফেলতেই ব্রঙ্কো টেস্ট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন ফিটনেস পরীক্ষা ‘ব্রঙ্কো টেস্ট’ ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রাগবির মতো কঠিন এই ফিটনেস পরীক্ষাটি কি শুধুই ফিটনেস বাড়ানোর জন্য, নাকি এর আড়ালে আছে অন্য কোনো উদ্দেশ্য? ভারতের সাবেক ব্যাটার মনোজ তিওয়ারির দাবি অবশ্য পরেরটা।

বাংলার এই ব্যাটার বলছেন এই টেস্ট চালুর মূল লক্ষ্য হতে পারে ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাকে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা থেকে ছেঁটে ফেলা।

ভারতীয় গণমাধ্যম ক্রিকট্র্যাকারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, বিরাট কোহলিকে বাদ দেওয়া সহজ হবে না, তবে রোহিত শর্মাকে নিয়ে আমি সন্দিহান। আমি মনে করি ব্রঙ্কো টেস্ট চালুর আসল উদ্দেশ্যই হলো রোহিতকে বাদ দেওয়ার পথ তৈরি করা। ভারতীয় ক্রিকেটে যা চলছে আমি খুব মনোযোগ দিয়ে দেখি। মনে হচ্ছে যাদের ভবিষ্যতে দলে দেখতে চায় না, বিশেষ করে রোহিত শর্মার মতো ক্রিকেটারদের সরাতেই এ টেস্ট আনা হয়েছে।

তিনি আরও যোগ করেন, এটা এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেটে চালু হওয়া সবচেয়ে কঠিন ফিটনেস টেস্টগুলোর একটি। প্রশ্ন হলো—হঠাৎ এখন কেন? নতুন কোচ আসার পর থেকেই তো এটা চালু করা যেত! কার মাথা থেকে এসেছে এই আইডিয়া? কেন হঠাৎ এটি কার্যকর হলো? আমি উত্তর জানি না, তবে আমার পর্যবেক্ষণ বলছে, রোহিত যদি ফিটনেস নিয়ে বাড়তি পরিশ্রম না করেন তবে ব্রঙ্কো টেস্টই তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

ব্রঙ্কো টেস্ট কী?

ব্রঙ্কো টেস্টে খেলোয়াড়দের ২০, ৪০ ও ৬০ মিটার করে একাধিক শাটল রান দিতে হয়। এতে উচ্চমাত্রার স্ট্যামিনা ও দৌড়ানোর সক্ষমতা প্রমাণ করতে হয়। ভারতের ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রক্সই মূলত এই টেস্ট প্রস্তাব করেন, যাতে বিশেষ করে পেসাররা বেশি দৌড়ানোর সক্ষমতা অর্জন করতে পারেন।

কোহলি-রোহিতের ভবিষ্যৎ

এদিকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিত শর্মা ও ভিরাট কোহলি দুজনেই দলে থাকতে চান। তবে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, গৌতম গম্ভীরও নাকি বোর্ডের সঙ্গে একমত হয়েছেন এই ফিটনেস পরীক্ষাকে বাধ্যতামূলক করতে।

একইসঙ্গে প্রশ্ন উঠছে—এই টেস্ট কি সত্যিই ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস উন্নয়নের জন্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো পরিকল্পনা? উত্তর দেবে সময়ই।

এই শাখার আরও খবর

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au