সর্বশেষ

শরীর কমাতে কঠোর অনুশীলনে আজম খান

  • 12:44 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ফিটনেস বিষয়ে সচেতন হয়েছেন আজম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮-পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার আজম খান নিজেকে ফিট রাখার জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) দিনরাত কঠোর অনুশীলনে নিমগ্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ফিটনেস রুটিন, অনুশীলনের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খোলামেলাভাবে কথা বলেছেন।

আজম জানান, গত কয়েক বছর ধরে নিয়মিত ক্রিকেট খেলায় ফিটনেসে পুরোপুরি মনোযোগ দিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে এবার সেই ঘাটতি দূর করতে চান।

আজম বলেন, এই মুহূর্তে আমি লাহোরে আছি এবং এনসিএতে ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করছি। আমার ওজন এক-দুই সপ্তাহ বা কয়েক দিনে কমবে না, এটা সময়সাপেক্ষ। গত চার-পাঁচ বছর অনেক ক্রিকেট খেলেছি, তাই ফিটনেসের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাইনি।

তিনি আরো বলেন, আমার কিছু খারাপ অভ্যাস (খাবারের প্রতি লোভ) ছিল, কিন্তু এখন সেটা কোনো অজুহাত নয়। আমি ফিটনেস নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন আজম খান। তবে ব্যাট হাতে খুব একটা সাফল্য পাননি। ১৩ ইনিংসে মোটে ৮৮ রান করেছেন তিনি। গড় ৮.৮০, সর্বোচ্চ রান ৩০। তার শেষ ম্যাচ ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

জাতীয় দলে আবার জায়গা করে নিতে চান আজম, উচ্চ পর্যায়ে খেলাই লক্ষ্য, আর তার জন্য সেরা হওয়ার মতো প্রস্তুতি নিতে হবে। অনেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে, আবার হারিয়েও গেছে। আমি যদি টিকে থাকতে চাই, তাহলে এখনকার চেয়েও দ্বিগুণ পরিশ্রম করতে হবে।

এই শাখার আরও খবর

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au