সর্বশেষ

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাক

  • 1:27 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ আগস্ট-স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে সামাজিকমাধ্যমে এক পোস্ট দেন সাবেক এই অজি তারকা।

তিনি বলেন, ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। এদিন আবার আমার নাক থেকে (স্কিন) ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন– সবাইকে আন্তরিকভাবে মনে করিয়ে দিতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান, তবে আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।

২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ টের পেয়েছিলেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। পরবর্তীতে কয়েক দফায় এর চিকিৎসাও নেন তিনি। এর আগে, ২০১৯ সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানান ক্লার্ক।

অস্ট্রেলিয়ার জার্সিতে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার। তার অধীনেই ২০১৫ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল অজিরা।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au