সর্বশেষ

খারাপ সময় যেন কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের

  • 2:28 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
এবার চতুর্থ সারির দলের কাছে হার ম্যান ইউয়ের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ আগস্ট-ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুম যেন আগস্ট শেষ হওয়ার আগেই অন্ধকারে ঢেকে গেল। কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই ইংলিশ চতুর্থ সারির ক্লাব গ্রিমসবির কাছে হেরে বিদায় নিয়েছে রুবেন আমোরিমের দল। তাও আবার টানটান উত্তেজনার পেনাল্টি শুটআউটে, যেখানে শেষ পর্যন্ত ১২-১১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।

নর্থ ইস্ট লিংকনশায়ারের ছোট শহর ক্লিথর্পসের ব্লান্ডেল পার্ক যেন উৎসবে মেতেছিল। ৭৭ বছর পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিমসবি। গ্যালারিতে উড়ছিল ইনফ্ল্যাটেবল হ্যারি হ্যাডকস, ব্যানারে লেখা ছিল তির্যক মজার বার্তা, ‘ইউনাইটেড এদিন ভাজা মাছের মতো হজম হবে।

খেলার শুরু থেকেই চাপ তৈরি করে গ্রিমসবি। ২২ মিনিটে দারাঘ বার্নসের ক্রসে চার্লস ভার্নাম বল নিয়ন্ত্রণ করে নিখুঁত শটে ভেদ করেন আন্দ্রে ওনানাকে। যদিও ওনানার ভুল ছিল। ছয় মিনিট পর আবারও বল জালে জড়ালেও হাতবলের কারণে গোল বাতিল হয়। তবে ৩২ মিনিটে দ্বিতীয় গোল আর ঠেকাতে পারেনি ইউনাইটেড। কর্নার থেকে আসা বল ফসকে যায় ওনানার হাত থেকে, ফাঁকা পোস্টে সহজেই গোল করেন টাইরেল ওয়ারেন—যিনি কিনা একসময় ইউনাইটেডের একাডেমি ফুটবলার ছিলেন।

২-০ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে দিশেহারা অবস্থায় ছিল আমোরিমের দল।

দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিন পরিবর্তন করেন কোচ আমোরিম—নামান ব্রুনো ফার্নান্দেজ, ব্রায়ান এমবেউমো ও মাত্থাইস ডি লিগটকে। এরপর কিছুটা আক্রমণাত্মক হয় ইউনাইটেড। এমবেমো ও ফার্নান্দেজ দুজনই গোলের সুযোগ তৈরি করলেও গ্রিমসবির গোলকিপার ক্রিস্টি পিম দুর্দান্ত সেভে রক্ষা করেন দলকে।

শেষ ১৫ মিনিটে অবশেষে জ্বলে ওঠেন এমবেউমো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ে চমৎকার শটে জাল খুঁজে পান তিনি। এরপর যোগ হয় আরও এক গোল, ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

দীর্ঘ শুটআউটে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো স্বাগতিকদের। এমবেউমো দ্বিতীয়বারের মতো পেনাল্টি নিতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হন। মুহূর্তেই আনন্দে ফেটে পড়ে ব্লান্ডেল পার্ক, আর ভেঙে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

মৌসুমের শুরুতেই একের পর এক বাজে ফলাফলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন কোচ রুবেন আমোরিম। লিগ টু’র গ্রিমসবির কাছে এই পরাজয় নিঃসন্দেহে তার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au