ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…
মেলবোর্ন ২৯ আগস্ট-এএফসি চ্যালেঞ্জ লিগে ‘বি’ গ্রুপে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ লিগে ওয়েস্ট রিজিওনের গ্রুপ পর্বে ওমান, কুয়েত ও লেবাননের ক্লাব পেয়েছে তারা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ওমানের আল শাবাব, কুয়েতের আল কুয়েত ও লেবাননের আল আনসারের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।
আগামী ২৫ অক্টোবর গ্রুপ পর্ব শুরু হয়ে শেষ হবে পহেলা নভেম্বর। আল শাবাব এখনও ওমানের লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি। তবে, আল কুয়েতের অর্জন বেশ সমৃদ্ধ। তারা ঘরোয়া লিগে ২০ বার চ্যাম্পিয়ন হয়েছে। কুয়েত কাপও জয় করেছে ১৬ বার। আল আনসার লেবাননের ঘরোয়া লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন।
প্রিমিয়ার লিগ ফুটবলে টানা ৫ শিরোপা জয়ের পর, সবশেষ মৌসুমটা ভালো যায়নি কিংসের। তৃতীয় স্থানে থেকে শেষ হয় তাদের মৌসুম। তবে, নতুন মৌসুমে দেশি ও বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো করার লক্ষ্য তাদের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au