সর্বশেষ

ভূটানের সাথে ড্র করে সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্ন ফিকে হলো বাংলাদেশের

  • 12:35 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ভূটানের সাথে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ আগস্ট-সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। এই ড্রয়ে শিরোপা দৌড়ে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে। টুর্নামেন্টের অন্য ম্যাচে ভারত যদি নেপালকে হারায়, তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। আর ভারত যদি নেপালের কাছে হেরে যায় বা ড্র করে তাহলে বেঁচে থাকবে বাংলাদেশের আশা।

চার দলের লিগভিত্তিক টুর্নামেন্টে প্রতিটি দলের ম্যাচ ৬টি করে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে পেয়েছে ১০ পয়েন্ট। আর ভারত ৪ ম্যাচ থেকে তুলেছে ১২ পয়েন্ট। নেপালের বিপক্ষে ৩ পয়েন্ট পেলে ভারত যে অবস্থানে পৌঁছে যাবে, তাতে দলটিকে আর ছোঁয়ার সুযোগ থাকবে না বাংলাদেশের। সর্বোচ্চ পয়েন্টধারী হিসেবে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হবে ভারত।

বয়সভিত্তিক আর জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত শুধু অনূর্ধ্ব-১৭ বিভাগের সাফ শিরোপাটাই জেতা হয়নি বাংলাদেশের। সেই স্বপ্নপূরণের সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় দরকার ছিল ভুটানের বিপক্ষে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেও এগিয়েও যায় বাংলাদেশ। মাঝ মাঠ থেকে আক্রমণ শাণিয়ে ডি-বক্সের বাহির থেকে লং শটে ভুটানের জালে বল জড়ান পূর্ণিমা মারমা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণের ভুলে সমতায় ফেরে ভুটান।

শুরুতে গোলের এই আনন্দ ম্যাচের শেষে আর থাকেনি।
বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। সতীর্থের লম্বা পাস ধরে একাই বাংলাদেশ গোলকিপার মেঘলা রানীর চোখ ফাঁকি দেন ভুটানের চোর্টেন জাংমো৷

স্কোরলাইন ১-১ হওয়ার পর গোলের আশায় একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষ গোলমুখে একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পাননি কেউ। আগের ম্যাচে হ্যাটট্রিক করা সৌরভী আকন্দ ভুটানের অর্ধে সক্রিয় থাকলেও আজ আর নিশানা খুঁজে পাননি।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au