সর্বশেষ

সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শামীমকে নিয়ে অনিশ্চয়তা

  • 1:13 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
সিলেটে প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ আগস্ট-নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বাকি আর মাত্র কয়েকঘন্টা। তার আগে শামীম পাটোয়ারীকে ঘিরে এখনো ধোঁয়াশা। সিলেটে অনুশীলন ক্যাম্পের শুরুতে অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি শামীম। পরে যোগ দিলেও এখনো পূর্ণ ফিট নন বলে প্রধান কোচ ফিল সিমন্সের কথায় ধারণা পাওয়া গেল।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। সেখানে শামীমের বিষয়ে প্রধান কোচ বলেন, পাটোয়ারী, গত পাঁচ-ছয় দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। সে অনেক অনুশীলন করেছে, আমরা যা যা করেছি তার সবকিছুই সে করেছে, তাই সে ফিটনেসে ফিরে এসেছে।

এদিকে, দিন দুয়েক আগে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকে নিয়ে সিমন্স বললেন, ইমন, হ্যাঁ, তার কাঁধে আঘাত লেগেছিল, কিন্তু সে ঠিক আছে। সে আজ সবকিছু করেছে সে ফিটনেস পরীক্ষায় পাস করেছে। সুতরাং, তারা দুজনেই খেলার জন্য ফিট, কিন্তু আমি মনে করি পাটোয়ারীর আরও কয়েকদিন সময় লাগবে।

এদিকে দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে সিমন্স বলেন, আমি মনে করি আমরা দেখেছি যে, সে (সাইফউদ্দিন) যতবারই সুযোগ পেয়েছে ভালো বল করেছে। আমরা তার ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছি কারণ আমরা জানি সে ব্যাট করতে পারে, এবং এটি তার একটি দিক। অলরাউন্ডারদের ক্ষেত্রে, কখনো কখনোও তাদের একটি দিক সবসময় কাজ করে না। কিন্তু সে তার ব্যাটিংকে আমরা যেমনটা জানি, সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au