সর্বশেষ

এশিয়া কাপ খেলতে ধাপে ধাপে ভারত ছাড়বে টিম ইন্ডিয়া

  • 2:41 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
অর্থ সংকটে টিম ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ আগস্ট-আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। টুর্নামেন্টটিতে অংশ নিতে আগামী ৪ সেপ্টেম্বর দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে ভারতীয় দলের। কিন্তু খরচ বাঁচাতে ক্রিকেটারদের একই ফ্লাইটে পাঠাচ্ছে না বিসিসিআই। প্রত্যেকে নিজের শহর থেকে এশিয়া কাপের উদ্দেশে যাবেন। এমন দৃশ্য ভারতীয় ক্রিকেটে বিরল বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

সাধারণত ভারতের বাইরে সিরিজ খেলতে যাওয়ার আগে ক্রিকেটাররা একটি নির্দিষ্ট শহরে একত্রিত হন। আগে অনেক সময় দিল্লিতে ক্রিকেটাররা একত্রিত হয়ে সেখান থেকে খেলতে যেতেন। এখন মুম্বাই থেকে রওনা দেন ক্রিকেটাররা। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি বা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও সেই দৃশ্য দেখা গেছে। কিন্তু এবার তার অন্যথা হবে।

জানা গেছে, যাতায়াতের খরচ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ৪ সেপ্টেম্বর রাতে ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন। ৫ সেপ্টেম্বর আইসিসি একাডেমিতে প্রথম অনুশীলন হবে। মুম্বাই থেকে সবাইকে পাঠাতে হলে প্রথমে ক্রিকেটারদের এখানে আসতে হতো। সে ক্ষেত্রে খেলার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার খরচ ও ক্রিকেটারদের টিকিটের বিমানযাত্রার খরচ দু’বার করে দিতে হতো। তাই এবার সবাই নিজ নিজ শহর থেকে যাবে।

প্রশ্ন উঠছে, আগেও তো দু’বার করে খরচ দিতো বোর্ড। তাহলে এখন কেন দিতে চাইছে না তারা? ওই কর্মকর্তা বলেন, “কয়েক জন ক্রিকেটার মুম্বাই থেকে যাবে। কিন্তু সবাই মিলে মুম্বাই এসে তারপর এখান থেকে দুবাই যাওয়ার কোনও মানে নেই। অন্যান্য দেশের তুলনায় দুবাইয়ের দূরত্ব কম। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের এশিয়া কাপের দলে থাকা কয়েকজন ক্রিকেটার এখন দিলীপ ট্রফি খেলছেন। অন্তত কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলে তারা এশিয়া কাপ খেলতে যাবেন। ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত।

১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au