ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…
মেলবোর্ন ৩০ আগস্ট-২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরতে পারে ডারউইনে, আর সেই ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় সফরে নির্ধারিত বাংলাদেশের দুই টেস্টের সিরিজের একটি ম্যাচ হতে পারে নর্দান টেরিটরির এই শহরে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, সিরিজটি হওয়ার কথা ছিলো ২০২৭ সালের মার্চে। তবে ওই সময়েই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ টেস্ট হবে, যে ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। সে কারণে বাংলাদেশের সফর এগিয়ে আনা হয়েছে ২০২৬ সালের জুলাই-আগস্টে।
এ সময়ে অস্ট্রেলিয়ায় শীতকাল হওয়ায় মূল ভেন্যুগুলোতে সাধারণত খেলা হয় না। ফলে বাংলাদেশের সিরিজ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ডারউইন, ম্যাকাই, কেয়ার্নস ও টাউন্সভিল।
ক’দিন আগে ডারউইনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টি২০ সিরিজের দুটি ম্যাচ আয়োজনের মাধ্যমে প্রায় ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে এ ভেন্যুতে। আধুনিক সুবিধা ও পরিবেশে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। ফলে ২২ বছর পর টেস্ট ফেরাটাও এখন অনেকটাই সময়ের ব্যাপার।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমরা চাই ভিন্ন ভিন্ন জায়গায় ক্রিকেট আয়োজন করতে, যেন নতুন প্রজন্ম তাদের প্রিয় তারকাদের সামনে থেকে দেখতে পারে। ডারউইনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানকার আবহাওয়া এবং অবকাঠামো ক্রিকেট আয়োজনের জন্য একেবারে উপযুক্ত।
ডারউইনে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিলো ২০০৮ সালে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ দিয়ে। তারও আগে ২০০৩ সালে বাংলাদেশ ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হয়েছিলো।
এবার বাংলাদেশের সফরের আরেকটি টেস্ট আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে ম্যাকাই। ২০২৩ সালের সংস্কারকাজের পর ভেন্যুটি আকর্ষণীয় হয়ে উঠেছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও খেলা হয়েছে সেখানে। এ ছাড়া মেয়েদের বিগ ব্যাশ লিগও নিয়মিত আয়োজিত হয় ম্যাকাইতে।
টাউন্সভিলও ভালো বিকল্প হলেও বজ্রপাতের শঙ্কাসহ কিছু কারণে পিছিয়ে আছে সম্ভাবনার তালিকায়। অন্যদিকে কেয়ার্নসেও অতীতে টেস্ট হলেও এবারের সিরিজে অবস্থান তুলনামূলক পিছিয়ে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au